সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মুরগিতেই মুরাদের বাজিমাত

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৫ এএম
মুরগিতেই মুরাদের বাজিমাত

উচ্চশিক্ষার সর্বোচ্চ ডিগ্রি হাতে নিয়ে যখন হাজার হাজার যুবক চাকরির পেছনে ছুটে জুতো ক্ষয় করছেন, ঠিক তখন ভিন্ন এক স্রোতে গা ভাসিয়ে সফলতার দেখা পেয়েছেন মাগুরার মহম্মদপুর উপজেলার রায়পাশা গ্রামের মো. মুরাদুল ইসলাম মুরাদ। ৩৩ বছর বয়সী এই যুবক প্রমাণ করেছেন, মেধা ও শ্রমের সঠিক সমন্বয় ঘটাতে পারলে হতাশাকে জয় করে স্বাবলম্বী হওয়া কেবল সময়ের ব্যাপার। মৃত: আব্দুল জলিল মোল্যার ছেলে মুরাদ এখন আর কোনো চাকরির প্রার্থী নন, বরং তিনি নিজে এখন অনেকের অনুপ্রেরণার উৎস।

মুরাদুল ইসলাম মুরাদের শিক্ষাজীবনের গ্রাফটি বেশ গোছালো ও চমৎকার। ২০০৭ সালে মহম্মদপুর উপজেলা সদরের আর এস কে এইচ ইনস্টিটিউশন থেকে এসএসসি, ২০১০ সালে স্থানীয় আমিনুর রহমান কলেজ থেকে এইচএসসি, একই কলেজ থেকে ২০১৫ সালে ডিগ্রি পাস করেন। ২০১৪ সালে তিনি এগ্রিকালচার ডিপ্লোমাও শেষ করেন। ২০২১ সালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ইসলামের ইতিহাস বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন। ডিগ্রি পাস করার পর থেকেই দীর্ঘ পাঁচ বছর একটি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলাতে অগণিত নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন। কিন্তু প্রতিটি ইন্টারভিউ শেষে যখন ‘সুযোগ নেই’ বার্তাটি আসত, তখন তীব্র হতাশায় নিমজ্জিত হতেন তিনি। সেই হতাশার ঘোর কাটানোর পথ দেখাল ২০১৯ সালের বিশ্বব্যাপী থমকে যাওয়া করোনাকাল। অলস সময়ে হাত গুটিয়ে বসে না থেকে মাত্র ৫০টি টাইগার (কালার বার্ড) জাতের মুরগির বাচ্চা দিয়ে বাড়ির আঙিনায় ছোট পরিসরে একটি খামার শুরু করেন। সেই যে যাত্রা শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

বর্তমানে মুরাদুল ইসলাম মুরাদের খামারে পাঁচটি বড় বড় শেড রয়েছে, যেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার মুরগি বড় হচ্ছে। এর মধ্যে রয়েছে টাইগার, সোনালী এবং মিশরী ফাওমি জাতের মুরগি। মুরাদ জানান, তার খামারের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর পরিচ্ছন্নতা ও গন্ধহীন পরিবেশ। সাধারণ খামারগুলোতে বিষ্ঠার গন্ধে টেকা দায় হলেও, তিনি নিজস্ব পদ্ধতিতে মেঝের ওপর বালু ব্যবহার করেন। এতে বিষ্ঠা দ্রুত শুকিয়ে যায় এবং কোনো দুর্গন্ধ ছড়ায় না। কিছুদিন পর উপরের স্তর কেটে মাঠে দিয়ে জমির উর্বরতা বাড়াচ্ছেন। এই উদ্ভাবনী পদ্ধতিটি এলাকার মানুষের মধ্যে কৌতূহল ও প্রশংসা কুড়িয়েছে।

বিশাল এই কর্মযজ্ঞে মুরাদ নিজেই সব। বাচ্চা আনা থেকে শুরু করে খাবার ও পানি দেয়া, এমনকি রোগবালাই মোকাবিলায় প্রতিটি স্তরের তদারকি তিনি নিজেই করেন। যশোর ও বগুড়া জেলা থেকে উন্নত জাতের বাচ্চা সংগ্রহ করে তিনি লালন-পালন করেন। তার দাবি, একাগ্রতা থাকলে বড় কোনো জনবলের প্রয়োজন হয় না, কেবল প্রয়োজন নিয়মানুবর্তিতা।

মুরাদুল ইসলাম মুরাদের খামারের মুরগি বিক্রির জন্য তাকে বাজারে যেতে হয় না। পাইকারি ব্যবসায়ীরা খামারে এসে মুরগি নিয়ে যান। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি ফরিদপুরের বড় বড় ব্যাপারীরা তার নিয়মিত ক্রেতা। মুরাদ জানান, সব খরচ বাদে বছরে তার নিট লাভ থাকে সাত থেকে আট লাখ টাকা। যা একজন উচ্চপদস্থ কর্মকর্তার বাৎসরিক বেতনের চেয়েও বেশি। এই আয় দিয়ে তিনি এখন সচ্ছল ও স্বাবলম্বী।

মুরাদের এই নীরব বিপ্লব দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অন্য বেকার যুবকরাও। তাকে দেখে উৎসাহিত হয়ে ইতোমধ্যে আশেপাশের ১০ থেকে ১২ জন যুবক মুরগির খামার গড়ে তুলেছেন।

বর্তমান সময়ে চাকরি নামক সোনার হরিণের পেছনে না ছুটে মুরাদ নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করেছেন। তিনি এখন মহম্মদপুর উপজেলার এক অনুকরণীয় দৃষ্টান্ত। সরকারের কৃষি ও প্রাণিসম্পদ বিভাগ যদি মুরাদের মতো তরুণদের স্বল্প সুদে ঋণ এবং আধুনিক প্রশিক্ষণ প্রদান করে, তবে দেশের বেকারত্ব নিরসন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না, বরং তা জনসম্পদে বা বাস্তবে রূপ নেবে।

মো. মুরাদুল ইসলাম মুরাদ বলেন, “শিক্ষিত হয়ে কেবল টেবিল-চেয়ারের চাকরিই করতে হবে এমন নয়; বরং কৃষিনির্ভর এই দেশে পোল্ট্রি খাতের মতো সৃজনশীল উদ্যোগেও আকাশছোঁয়া সফলতা সম্ভব। চাকরির পেছনে ছুটতে ছুটতে এক সময় ক্লান্ত ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। এখন আমি সফল, স্বচ্ছল ও স্বাবলম্বী। অতীতের সেসব দুঃখ-কষ্ট ভুলে গেছি।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X