সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এলপিজি সিলিন্ডার বেশি দামে বিক্রি রোধে অভিযান জোরদারের নির্দেশ

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০১:৪১ পিএম
এলপিজি সিলিন্ডার বেশি দামে বিক্রি রোধে অভিযান জোরদারের নির্দেশ

বাংলাদেশের বিভিন্ন স্থানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বাণিজ্য পরামর্শক আবু সালেহ মোহাম্মাদ ইমরান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, দেশের কিছু এলাকায় নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। এতে ভোক্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের নজরে আসে।

এ প্রেক্ষিতে জারি করা এক নির্দেশনায় অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি প্রতিরোধে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার মনিটরিং আরো জোরদার করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X