সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শেখ মুজিবের ছবিযুক্ত টাকা আবারও ছাড়া হচ্ছে বাজারে

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৯:০০ এএম
শেখ মুজিবের ছবিযুক্ত টাকা

শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত পুরোনো নোট বাজারে ছাড়া হচ্ছে। আগে এসব নোট সিলগালা করে বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।

সরকারের বিপুল অর্থ অপচয় হবে এমন সমালোচনা থাকলেও পুরোনো নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্তে অনড় ছিলেন অন্তর্বর্তী সরকার। তবে এখন সেই সিলগালা নোট বাজারে ছাড়া হচ্ছে।

ব্যাংকারদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পুরোনো নকশার নোট পুনরায় বিতরণ করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব নোট আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়নি, তাই বাজারে ছাড়তে কোনো আইনগত বাধা নেই।

জুলাই অভ্যুথানের মুখে আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ভাস্কর্যগুলো ভেঙ্গে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে ইউনুস সরকার ক্ষমতায় এসে শেখ মুজিবের ছবিযুক্ত নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেয়। ফলে নতুন নকশার নোটের প্রচলন হয়।

এ বিষয়ে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ২০২৫ সালের ঈদুল আযহার সময়ে পুরোনো ছাপের নোট গুলা বিতরণ বন্ধ। তারপরই বাংলাদেশ ব্যাংক থেকে সেটা উদ্ধার করা হয়েছিলো। তারপরই ওটা যথারিতিভাবে আমরা চলমান রাখি। যেভাবে বিতরণ করা যায় সেই সময় থেকেই করছি।

চাহিদার চেয়ে নতুন নকশার নোটের সরবরাহ কম থাকায় আগের ছাপানো নোট বাজারে ছাড়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ৯ প্রকার নোট ছাপাতে গিয়ে চাহিদার সঙ্গে আমরা গতি রাখতে পারছিলাম না। যেহেতু নিষিদ্ধ করা হয় নাই, মার্কেটের চাহিদা আছে। চাহিদারও অনুপাতের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। যার জন্যে ঘাটটি দেখা যাচ্ছে। অথচ আমাদের কাছে কিছু লোক আগের ডিজাইনের প্রিন্ট করা আছে সেগুলি পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হচ্ছে।

এদিকে ঈদে নতুন নোট বিনিময় হবে না কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণা দেওয়ার পরেও ঠিকই খোলাবাজারে বেশি দামে মিলছে শেখ মুজিবের ছবিযুক্ত নোট। এমনকি নতুন নকশার নোট ছাপানোর প্রক্রিয়ার ধীর গতি নিয়েও উঠেছে প্রশ্ন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X