সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, দেশে স্বর্ণ-রুপার দাম কত?

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০২:০২ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, দেশে স্বর্ণ-রুপার দাম কত?

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম একদিনে ২.৩৬ শতাংশ কমেছে। ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম সাড়ে চার হাজার ডলারের নিচে নেমে এসেছে।

বিশ্বস্ত ওয়েবসাইট গোল্ডপ্রাইস সূত্রে জানা যায়, শেষ আন্তর্জাতিক লেনদেনে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০৯ ডলার কমে ৪,৪৯৪ ডলারে নেমে এসেছে। একদিন আগে এটি ৪,৬০০ ডলারের উপরে ছিল।

এক সপ্তাহের তুলনায় ১৪ মার্চ প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫,০২০ ডলার। অর্থাৎ এক সপ্তাহে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৫২৬ ডলার বা ১০.৫% কমেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত বৃহস্পতিবার একদিনে দুদফা স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের ভরি সর্বোচ্চ ১৫,৩৩৮ টাকা কমিয়ে দুই লাখ ৪৬,৯২৭ টাকায় বিক্রি হচ্ছে।

দেশের বাজারে আজও ওই বেঁধে দেওয়া দাম অনুযায়ী সোনা কেনাবেচা হচ্ছে। সেই দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ দুই হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে।

ঐদিন স্বর্ণের দামের সঙ্গে কমানো হয় রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের কারণে চলতি মাসের শুরু থেকে বিশ্ব বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ছিল। এরপর মূল্যসমন্বয় দর ওঠানামা করতে থাকে। সেই ধারাবাহিকতায় আজকে স্বর্ণের বাজারে বড় দরপতন লক্ষ্য করা যাচ্ছে।

ওয়েবসাইট সূত্র জানায়, এর আগে চলতি বছরের ৩০ জানুয়ারি বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বেড়ে ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

এদিকে চলতি বছরের জানুয়ারির শেষের দিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বাড়ে। ২৯ জানুয়ারি সকালে একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। এতে করে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেই সঙ্গে একধাপে স্বর্ণের দাম আর কখনোই এতটা বাড়ানো হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X