মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈদ বাজার

ফুটপাতের ঈদ বাজারে ভরসা নিম্ন আয়ের মানুষের

মিনা বিশ্বাস
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১০:৪৭ এএম
ফুটপাতের ঈদ বাজারে ভরসা নিম্ন আয়ের মানুষের

‘ধার কজ্জ কইরে আইছি জামা কাপড় কিনতি। সারাবছরতো কিছু কিনিনে, ঈদি নতুন কাপড় না কিনলি ছেলে মেয়েগের মন খারাপ হয়।’ কথাগুলো বলেন যশোর শহরের চাঁচড়া এলাকার দিনমজুর বিল্লাল হোসেন। শংকরপুর এলাকার গৃহকর্মী তাসলিমা বেগম বলেন, ‘সারা মাস ধইরে অপেক্ষা করতি করতি তয় বাজারে আসলাম। বাড়ির মালিকি বেতন দেছে, ছেলে মেয়েগের নিয়ে আইছি, উরা খুশি, আমো খুশি। এই না হলি কি আর ঈদির আনন্দ হয়।’ এমনিভাবে বেজপাড়া এলাকার মুসলিমা খাতুন, মোল্লাপাড়ার আসমা বেগম, চাঁচড়া এলাকার মিন্টু মিয়ারাও এসেছিলেন ঈদ বাজারে। তাদের চোখে মুখে ছিল খুশির ঝিলিক। সীমিত সামর্থ্যরে মানুষগুলোর মাঝে ঈদ উৎসবের আমেজ। নতুন জামা, কাপড়, জুতা স্যান্ডেল কিনতে পারাটা যেন তাদের কাছে আকাশের চাঁদ ছুঁয়ে দেখার মতোই। তাই এ আনন্দ বাঁধভাঙা, এ আনন্দ অনেক বেশি হৃদয়স্পর্শী। ঈদ দরজায় কড়া নাড়ছে, ধনী গরীব সবার ঘরেই ব্যস্ততা ঈদকে ঘিরে। ঈদ উপলক্ষে নিম্ন আয়ের মানুষেরা যে যা পারছেন তা কিনছেন নিজের আর পরিবারের সদস্যদের জন্য। যশোর শহরের ফুটপাতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতা উভয়েই। পোশাক, জুতা স্যান্ডেল, মেহেদী বা সাজসজ্জার বাহারি পণ্যে সেজে উঠেছে ফুটপাত। নিম্ন আয়ের মানুষেরা যে যা পারছেন তা কিনছেন সেখান থেকে। জীবনযাপনের ব্যয় ভার বেড়েছে সমাজের সর্বত্রই। তারই চিত্র যেন ফুটে উঠেছে যশোরের ফুটপাতের বাজারেও। নিম্ন আয়ের মানুষেরা চড়া দামে কিনছেন পোশাক ও সৌখিন পণ্য। শহরের গাড়ীখানা, দড়াটানা, মুজিবসড়কসহ বিভিন্ন প্রান্তের ফুটপাতে কিনতে এসে দরদাম কষছেন নিম্ন আয়ের মানুষেরা। তবে শুধু নিম্ন আয়ের মানুষই নন, এসকল দোকানে খরচ বাঁচাতে হরহামেশা কেনাকাটা করতে আসেন মধ্যবিত্তরাও। গত ঈদের তুলনায় এবারে বেচাকেনা কম বলছেন বিক্রেতারা। ফুটপাতে দরদাম : ফুটপাতে বিভিন্ন দামে পোশাক, জুতা ও কসমেটিকস বিক্রি হচ্ছে। এখানে ছেলে ও মেয়ে শিশুদের গেঞ্জি বিক্রি হচ্ছে ৫০থেকে ১৫০টাকায়। একই দামে পাওয়া যাচ্ছে প্যান্ট। শার্ট ২০০থেকে ৫০০টাকা। মেয়েদের শিশুদের ফ্রক ও টপস্ ৩০০থেকে ৬০০টাকা। শিশুদের জুতা ২০০থেকে ৩০০টাকা। নারী ও মেয়েদের টু-পিছ ৫০০থেকে এক হাজার ২০০টাকা। টপস্ ৫০০থেকে ৭০০টাকা। জুতা ১৫০থেকে ৫০০টাকা। মেহেদী ৩০থেকে ৫০টাকায়। পাঞ্চ ক্লিপ ২০থেকে ৫০টাকা। চুড়ি ২০থেকে ৪০টাকা। পায়েল ৮০টাকা। কানের টাব ৩০টাকা। আংটি ২০থেকে ৩০টাকা। ক্লিপ ১০টাকা। লিপস্টিক ৩০টাকা। নেলপলিশ ৫০টাকা। পুরুষদের শার্ট ১৮০থেকে ২০০টাকা। টি-শার্ট ৮০থেকে ১০০টাকা। পাঞ্জাবী ৩৫০থেকে ৮০০টাকা। পায়জামা ২০০থেকে ৫০০টাকা। লুঙ্গি ২০০ থেকে ৫০০টাকা। জিন্স প্যান্ট ২০০থেকে ৫০০টাকা। গ্যাবাডিন প্যান্ট ১৫০থেকে ৩০০টাকা। জুতা ২০০থেকে এক হাজার ২০০টাকা। যা বলছেন বিক্রেতারা : দড়াটানার জুতা বিক্রেতা অন্তর বিশ্বাস বলেন, এবারে বেচাকেনা এখনো জমেনি, দুই দিন হলো বেচাকেনা শুরু হয়েছে। চাঁদ রাতে হয়তো বাড়বে। দড়াটানার পোশাক বিক্রেতা বাপ্পি বিশ্বাস বলেন, ২৫রোজার পর থেকে বিক্রি শুরু হয়েছে, আমাদের মূল বেচাবিক্রি হয় চাঁদ রাতে। মুজিবসড়কের পোশাক বিক্রেতা আব্দুস সাত্তার বলেন, দিনের বেলায় ব্যস্ততা নেই, ইফতারের পরে ক্রেতারা আসছেন। ইফতারের পরে যা একটু বিক্রি হচ্ছে। মুজিব সড়কের পাঞ্জাবী বিক্রেতা রবিউল ইসলাম বলেন, কয়েক বছর ধরেই বেচাকেনা কম। সবকিছুর দাম বেড়েছে, মানুষের হাতে টাকা নেই, তাই আমাদের বেচাকেনাও কম। কসমেটিকস্ বিক্রেতা মিন্টু হোসেন বলেন, ২৬ রোজা থেকে বিক্রি শুরু হয়েছে। সারাদিন বসে থেকে থেকে ইফতারের পর থেকে যা একটু বিক্রি হচ্ছে। চাঁদ রাতে বেচাবিক্রি বাড়তে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X