মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী উদ্যোক্তা খুশি খাতুনের স্বাবলম্বী মুরগি খামার

টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ)
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ পিএম
খুশি খাতুনের মুরগি খামার

নিজেকে স্বাভলম্বি হতে হবে এমন টা আশা নিয়ে বিভিন্ন জাতের মুরগি পালন করে স্বাবলম্বী হয়েছেন খুশি খাতুন। তিনি প্রথমে ১২টি লেয়ার মুরগি নিয়ে খামার শুরু করেন। বর্তমানে তার খামারে প্রায় ৫ হাজারটি মুরগি রয়েছে। লেয়ার মুরগির পালনে সেড তৈরি, খাবার, লেয়ার মুরগির বাচ্চা ক্রয় ও অন্যান্য খাতের সকল খরচ সহ তিনি মোটা অংকের টাকা বিনিয়োগ করেন।

খুশি খাতুনের সাফল্য দেখে আশপাশের অনেক বেকার যুবকরা লেয়ার মুরগি পালনে আগ্রহ প্রকাশ করেছেন। শুরুটা শখের বশে। সেটা আবার ১২টি মুরগির বাচ্চা দিয়ে। একপর্যায়ে সেই মুরগি থেকে কিছু মুরগি হলে ছোট্ট পরিসরে গড়ে তোলেন খামার। তবে তার সাফল্য ধরা দেয় ইউটিউবে এক নারী উদ্যোক্তার দেশীয় প্রজাতীর মুরগি পালনের ভিডিও দেখে।

প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রম করে আস্তে আস্তে গড়ে তোলেন বিশাল দেশি মুরগির খামার। এ খামার থেকে খুশি খাতুনের মাসে আয় মোটা অংকের টাকা। এখন আর তাকে পেছনে ফিরে তাকাতে হয় না। এ খামার থেকে তিনি মুরগির বাচ্চা, ডিম আর বড় মুরগি বিক্রি করে মাসে আয় করেন। খামারের ডিমগুলো থেকে বাচ্চা ফোঁটানোর জন্য আছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন। এ মেশিনের মাধ্যমে প্রতি সপ্তাহে বাচ্চা মুরগি ফুঁটিয়ে নিজ জেলাসহ আশপাশের জেলায় বিক্রি করেন।

খুশি খাতুনের মুরগি খামার

তার খামারের একদিনের বাচ্চা ৬০ টাকা ও ২১ দিনের বাচ্চা ১০০ টাকা বিক্রি করেন।খুশি খাতুনের দেখাদেখি অনেকেই আগ্রহ প্রকাশ করেন মুরগি পালনে। অনেকে আবার শুরু করেছেন ছোট্ট পরিসরে। এমন পরিশ্রম করে স্বাবলম্বী হওয়ায় খুশি পরিবারের লোকজন ও প্রতিবেশিরা। খুশি খাতুন বলেন সব সময় চাইতাম স্বাবলম্বী হতে। ছোট থেকে শুরু করে একটি বড় খামারের মালিক হয়েছি। অদম্য সাহস,কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস-এই তিন শক্তিকে সঙ্গী করে বে-সরকারি চাকরি ছেড়ে খামার গড়ে স্বাবলম্বী হয়েছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষীপুর গ্রামের শিক্ষিত নারী উদ্যোক্তা খুশি খাতুন।

ছোট পরিসরে মাত্র ১২টি মুরগির বাচ্চা দিয়ে শুরু করা তার উদ্যোগ আজ রূপ নিয়েছে একটি সফল খামারে। বর্তমানে তার খামারে বিভিন্ন জাতের কয়েক হাজার মুরগির বাচ্চা উৎপাদন হচ্ছে এবং সেখান থেকে প্রতি মাসে আয় করছেন প্রায় লাখ টাকা।জীবনের একটি পর্যায়ে স্থায়ী চাকরি থাকা সত্ত্বেও নিজের কিছু করার স্বপ্ন থেকেই খামার করার সিদ্ধান্ত নেন খুশি খাতুন।

শুরুতে নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা থাকলেও ধৈর্য,পরিশ্রম এবং পরিকল্পনার মাধ্যমে তিনি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন। প্রথমে ১২টি ব্রয়লার মুরগি দিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সাথে সাথে খামারের পরিধি বাড়ান এবং আধুনিক পদ্ধতিতে মুরগির বাচ্চা উৎপাদনের উদ্যোগ নেন। বর্তমানে তিনি গ্রামাঞ্চল থেকে ডিম সংগ্রহ করে ইনকিউবেটরের মাধ্যমে বিভিন্ন জাতের মুরগির বাচ্চা উৎপাদন করছেন।

খুশি খাতুনের মুরগি খামার

তার খামার থেকে প্রতি মাসে প্রায় ৪ থেকে ৫ হাজার মুরগির বাচ্চা দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে।পাশাপাশি কিছু বাচ্চা বড় করে সেখান থেকেও প্রতি মাসে প্রায় ৫০০ থেকে ৬০০ কেজি মুরগির মাংস বাজারজাত করছেন তিনি। ফলে তার খামারটি এখন একটি লাভজনক সম্ভাবনাময় উদ্যোগে পরিণত হয়েছে।

তার খামারে টাইগার, দেশি,ব্রাহমা, ফাহমি, তিতির, সোনালী, কালার বার্ড, টার্কিসহ প্রায় ১২ জাতের মুরগির বাচ্চা উৎপাদন ও পালন করা হচ্ছে। অদম্য ইচ্ছাশক্তি ও শ্রম দিয়ে খুশি খাতুন প্রমাণ করেছেন- সাহস করে উদ্যোগ নিলে গ্রামেও তৈরি করা যায় সাফল্যের নতুন দৃষ্টান্ত। শুধু নিজের সাফল্যেই থেমে থাকেননি খুশি খাতুন। তার খামারে স্থানীয় কয়েকজন শ্রমিক নিয়মিত কাজ করছেন। এর ফলে এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। তার এই সফলতা ও সাহসিকতা দেখে অনেক তরুণ-তরুণী এখন খামার গড়ে তোলার ব্যাপারে আগ্রহী হচ্ছেন।

উদ্যোক্তা খুশি খাতুন বলেন,শুরুটা খুব সহজ ছিল না। নানা বাধা ও সীমাবদ্ধতার মধ্য দিয়েই এগোতে হয়েছে। তবে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্নই তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন,পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কেউ সফল হতে পারে। আমি চাই আরও বড় পরিসরে খামার গড়ে তুলতে এবং এই খাতে আরও মানুষের কর্মসংস্থান তৈরি করতে। এ বিষয়ে শৈলকুপা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাসেল আহমেদ জানান,খুশি খাতুন একজন পরিশ্রমী উদ্যোক্তা।

১২ মুরগি দিয়ে শুরু করে এখন বড় একটি খামারের মালিক খুশি খাতুন। তিনি ডিম, বাচ্চা এবং বড় মুরগি বিক্রি করে মাসে লাখ টাকা আয় করেন। আমরা সব সময় তার পাশে আছি এবং তার মতো যারা খামার দিতে চান তাদের প্রশিক্ষন ও সহযোগিতা দেবে প্রানি সম্পদ অধিদপ্তর।প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X