মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈদ বাজার

পোশাকের সাথে চাই হাল ফ্যাশনের মানানসই জুতা

মিনা বিশ্বাস
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:৪৮ এএম
পোশাকের সাথে চাই হাল ফ্যাশনের মানানসই জুতা

উৎসবে নিজেকে সুন্দর দেখতে চান ফ্যাশন সচেতন নারী পুরুষ। সুন্দর একটি পোশাকের সাথে মানানসই জুতা সাজকে পূর্ণতা দেয়। তাই সাজসজ্জায় পূর্ণতা আনতে পোশাকের সাথে মিলিয়ে জুতা পরার বিকল্প নেই। মানানসই এক জোড়া জুতা না হলে যেনো উৎসবের সাজ সম্পূর্ণ হয় না। উৎসবের কেনাকাটার তালিকায় তাই বরাবরই জুতা আলাদাভাবে স্থান করে নেয়। ঈদ উপলক্ষে যশোর শহরের বিভিন্ন প্রান্তের জুতার দোকানে শুরু হয়েছে কেনাকাটার ব্যস্ততা। শহরের বাজারে এসেছে দেশী বিদেশী ব্র্যান্ডের বিভিন্ন ধরনের জুতা। উৎসবের কথা মাথায় রেখে এসব জুতায় করা হয়েছে জমকালো সব ডিজাইন।

ঈদের বাকি আর দেড় সপ্তাহ। কেনাকাটার এ পর্যায়ে ক্রেতারা ভীড় করছেন বিভিন্ন জুতার দোকানে। এবারেও কিশোরী ও তরুণীদের পছন্দ সেমি হিল ও হাই হিল। মাঝ বয়সীরা বরাবরের মতোই ফ্ল্যাট জুতাতেই স্বচ্ছন্দ। এছাড়াও শিশুদের জন্য দেশি বিদেশী নানান ধরনের জুতায় সাজানো হয়েছে জুতার শোরুমগুলো। পুরুষদের জন্য ব্যতিক্রমী ডিজাইনের ভিয়েতনামী ব্র্যান্ড এর জেটি ও জর্ডান থ্রি পাওয়া যাচ্ছে শহরের বিভিন্ন নন ব্র্যান্ড শোরুমে। বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা বাহারি সব জুতা দেখে আগ্রহী হচ্ছেন কেনাকাটায়। তবে সব ধরনের জুতায় বাড়তি দাম অব্যাহত রয়েছে এবারেও।

কোথায় কেমন দাম : বিভিন্ন বাটা’র শোরুমে মেয়েদের পাম্প সু পাওয়া যাচ্ছে এক হাজার ৪৯৯থেকে চার হাজার ২৯৯টাকায়। স্লিপার ৫০০থেকে এক হাজার টাকা। সেমি হিল এক হাজার ৫০০থেকে দুই হাজার ৪০০টাকা। হাইহিল এক হাজার ৬৯৯থেকে দুই হাজার ৯৯৯টাকা। কেডস্ এক হাজার ৪০০থেকে চার হাজার টাকা। শিশুদের জুতা ৫০০থেকে এক হাজার ৬০০টাকা। পুরুষদের ফ্ল্যাট স্যান্ডেল ৪৯৯থেকে দুই হাজার ২৯৯টাকা। লোফার এক হাজার ৫০০থেকে তিন হাজার টাকা। কেডস্ ৮৯৯ থেকে দুই হাজার টাকা।

সিটিপ্লাজার এরেক্স সু, পেগাসাসসহ বিভিন্ন জুতার দোকানে পুরুষদের হালফ্যাশনের জেটি জুতা পাওয়া যাচ্ছে তিন হাজার ২৫০টাকায়। জর্ডান থ্রি দুই হাজার ৮০০থেকে তিন হাজার টাকা। লোফার ৭০০থেকে দুই হাজার ৯০০টাকা। ক্যাজুয়াল সু দুই হাজার ৫০০থেকে চার হাজার ৫০০টাকা। হাই বুট এক হাজার ৫০০থেকে চার হাজার ২০০টাকা। মেয়েদের সেমি হিল ও হাই হিল এক হাজার ৬০০থেকে তিন হাজার টাকা। পাম্প সু ৯৫০থেকে এক হাজার ৮০০টাকা। হাই বুট এক হাজার ৩০০থেকে তিন হাজার ২০০টাকা। শিশুদের জুতা পাওয়া যাচ্ছে ৮৫০থেকে দুই হাজার ৩৫০টাকায়।

জেস টাওয়ারের জুতার শোরুমে মেয়েদের পাম্প সু বিক্রি হচ্ছে এক হাজার ৪০০থেকে দুই হাজার ৫০০টাকায়। একই দামে পাওয়া যাবে হাই হিল। এখানে শিশুদের জুতা বিক্রি হচ্ছে এক হাজার টাকা থেকে এক হাজার ৮০০টাকায়। পুরুষদের বিভিন্ন জুতা স্যান্ডেল পাওয়া যাবে এক হাজার ৫০০ থেকে পাঁচ হাজার টাকায়। বিভিন্ন এপেক্স এর শোরুমে মেয়েদের জুতা পাওয়া যাচ্ছে ৩৯০থেকে দুই হাজার ৯৯০টাকায়। শিশুদের জুতা ৩৫০থেকে ২৫৯০টাকা। পুরুষদের বিভিন্ন মানের জুতা স্যান্ডেল এক হাজার ৫৫০থেকে চার হাজার ৯৯০টাকা। এইচ.এম.এম রোড ও কাপুড়িয়াপট্টির বিভিন্ন নন ব্র্যান্ড শোরুমে মেয়েদের জুতা বিক্রি হচ্ছে ৫০০থেকে পাঁচ হাজার টাকায়। ইটালিয়ান ব্রান্ড লোটো’র বিভিন্ন শোরুমে পুরুষদের জুতা পাওয়া যাচ্ছে ৮৯০থেকে দুই হাজার ৬০০ টাকায়। মেয়েদের জুতা ৮০০থেকে এক হাজার ২০০টাকা।

যা বলছেন ক্রেতা : ধর্মতলা এলাকার মিতা চৌধুরী বলেন, সেমি হিল কিনেছি, কারণ এটা সব ধরনের পোশাকের সাথে ভালো মানিয়ে যায়। আর.এন রোড এলাকার আফসানা খাতুন বলেন, নিজের জন্য সেমি হিল আর মেয়ের জন্য পাম্প সু কিনেছি। দাম গতবারের মতোই বেশি মনে হলো। নড়াইল থেকে আসা মমিন আলী বলেন, আগে একটা পার্থক্য থাকতো কিন্তু এখন জুতার দাম আর পোশাকের দাম সমান হয়ে গেছে। নিউমার্কেট এলাকার জাকিয়া হীরা বলেন, জুতা ছাড়া ঈদ সম্পূর্ণ হয় না, তাই প্রতি ঈদেই নিজের আর পরিবারের সবার জন্য জুতা কিনি।

যা বলছেন বিক্রেতা : এইচ.এম.এম রোডের প্রাইম-সু এর ম্যানেজার অনুপম দাস বলেন, জুতার বিক্রি সাধারণত শেষে দিকে হয়। তবে সেই হিসেবে এবারে বিক্রি আগে ভাগেই শুরু হয়েছে। আমাদের শোরুমে এবারে ফেন্সি আইটেম বেশি চলছে। সিটিপ্লাজার এরেক্স সু-গ্যালারির স্বত্বাধিকারী শাহজাদা হাসান বলেন, এবারে বিক্রি গতবারের তুলনায় ভালো। মেয়েদের সেমি হিল আর ছেলেদের হাফ লোফার চলছে বেশি এবারে। সিটিপ্লাজার বাটা শোরুমের বিক্রেতা রাহাত খান রাতুল বলেন, মেয়েদের সব ধরনের আইটেমই চলছে। তবে এক্সক্লুসিভ কালেকশানে তরুণীরা বেশি আগ্রহী। পেগাসাস এর স্বত্বাধিকারী নুরুজ্জামান বলেন, এবারে বেচাকেনা ভালো, রোজার প্রথম থেকেই জুতা ভালো বিক্রি হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X