রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যশোরে ডিনস্ মোবাইল শাওমি এক্সক্লুসিভ শপের উদ্বোধন

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১০:৩৮ পিএম
যশোরে ডিনস্ মোবাইল শাওমি এক্সক্লুসিভ শপের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইউম তসলিম । ছবি : গ্রামের কাগজ

যশোর শহরের এমকে রোডে ‘ডিনস্ মোবাইল শাওমি এক্সক্লুসিভ শপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শনিবার। এদিন বিকেলে শাওমি ব্র্যান্ডের মোবাইল ফোন, স্মার্ট ওয়াচসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী বিক্রির জন্য এই সর্বসাধারণের জন্য প্রতিষ্ঠানটি উন্মুক্ত করা হয়। ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন ডিনস্ মাবাইলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইউম তসলিম।

উপস্থিত ছিলেন, ডিনস্ মোবাইলের সেলস ম্যানেজার মেহেদি হাসান, বিকাশ মার্চেন্ট বিজনেস যশোরের ব্যবস্থাপক মাসুদ রানা, ড্রিনস মোবাইল এক্সক্লুসিভ শপ যশোরের ম্যানেজার সুমন চক্রবর্তী, যশোর মোবাইল ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মঙ্গল শিকদার, সাধারণ সম্পাদক আদনান রহমান ডলার এবং সাবেক সভাপতি আব্দুস সবুর নান্নু চাকলাদারসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ডিনস্ মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইউম তসলিম বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যশোরের মোবাইল প্রেমীদের চাহিদা পূরণে নতুন এই এক্সক্লুসিভ শপ চালু করা হয়েছে। শাওমি ব্র্যান্ডের বিভিন্ন আধুনিক ফিচারসমৃদ্ধ নতুন নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনছে। যুগের সাথে তাল মিলিয়ে মানসম্মত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও জানান, শাওমি ব্র্যান্ডের মোবাইল কিনলে বিভিন্ন আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ থাকছে। মেগা উপহারের মধ্যে রয়েছে সিঙ্গাপুর ও থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। এছাড়াও ৬৫ ইঞ্চি টিভি, এয়ার পিউরিফায়ার ও এয়ার ফ্রায়ার জিততে পারেন ক্রেতারা। এছাড়াও নিশ্চিত উপহারের মধ্যে রয়েছে ২ হাজার টাকা ক্যাশব্যাক, স্মার্ট ওয়াচ ও ট্রাভেল ব্যাগ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X