সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
চেম্বার অব কমার্সের মতবিনিময়

যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৪ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম
বৃহস্পতিবার যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে করনীয় নির্ধারণে বিদ্যুৎ বিভাগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় বক্তৃতা করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। ছবি: গ্রামের কাগজ

যশোরে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি আলোকসজ্জা পরিহার, রাত ৮টার পর সব প্রতিষ্ঠানের সাইনবোর্ডের আলো বন্ধ ও টাইলস, মোটরপার্টস ও ইলেক্ট্রিক দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে সকল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নেন। নিজ দপ্তরে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয় শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিনা প্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা ও এসিসহ অন্যান্য সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখার নির্দেশনা দেন চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান।

সভায় তানভিরুল ইসলাম সোহান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে যশোরে বিদ্যুৎ সাশ্রয়কে গুরুত্বের সঙ্গে দেখা উচিত ব্যবসায়ীদের। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বিদ্যুতের অপচয় বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে খরচ অনেকাংশে কমানো সম্ভব। বিদ্যুৎ অপচয় কমানোর জন্য শহরে মার্কেটে আলোকসজ্জা সীমিত করতে হবে।

মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিদ্যুৎ সাশ্রয়ে প্রত্যেক দোকানের ৫০ ভাগ লাইট, এসি বন্ধ রাখা হবে; ভবনে আলোকসজ্জা পরিহার করা হবে, রাত ৮টার পর দোকানসমূহের সাইনবোর্ডের লাইট বন্ধ রাখা হবে এবং বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন করার লক্ষে শহরের বিভিন্ন স্থান ও মার্কেটে মাইকিং করা হবে। একইসাথে সভায় মোটর পার্টস, টাইলস ও ইলেক্ট্রিক দোকানসমূহ রাত ৮টার পর বন্ধ করে দেওয়া হবে। বৃহস্পতিবার যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে করনীয় নির্ধারণে বিদ্যুৎ বিভাগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার অডিয়েন্স। ছবি: গ্রামের কাগজ

চেম্বারের সহ সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো পরিচালন ও সংরক্ষণ সার্কেল যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোক সমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ সভাপতি জাহিদ হাসান টুকুন, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ যশোরের বিভিন্ন ব্যবসায়ী সেক্টরের নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X