সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লিটারে কত কমল ফার্নেস অয়েলের দাম?

কাগজ ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম
ফার্নেস অয়েলের দাম কমল

বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে ব্যবহৃত ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ের মূল্য লিটারপ্রতি ৮৬ টাকা থেকে কমিয়ে ৭১.১০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কমিশন জানায়, বিইআরসি আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুযায়ী এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়, ফার্নেস অয়েলের দাম পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাব ২০ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কমিশনে জমা দেয়। পরে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (২৬ মে ২০২৫), স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড (০৩ জুন ২০২৫), যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (২৩ জুন ২০২৫) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (২১ জুলাই ২০২৫) ফার্নেস অয়েল বিপণনে তাদের বিপণন চার্জ ও সমন্বিত পরিবহন চার্জ বৃদ্ধির প্রস্তাব কমিশনে দাখিল করে।

বিইআরসি ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে গণশুনানি গ্রহণ করে। শোনা হয় প্রস্তাবকারী লাইসেন্সিগণ এবং আগ্রহী পক্ষদের মতামত। এরপর ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত লিখিত মতামত প্রদানের সুযোগ দেওয়া হয়। পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে কমিশন ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ের মূল্যহার পুনর্নির্ধারণের পাশাপাশি তেল বিপণনে চার্জ এবং সমন্বিত পরিবহন চার্জ নির্ধারণ করে।

নতুন নির্ধারিত বিপণন চার্জ অনুযায়ী পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির বিপণন চার্জ প্রতি লিটার ০.৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটার ১.২০ টাকা করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, এই পুনর্নির্ধারিত মূল্য ২২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা থেকে কার্যকর হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X