রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

পোশাক রপ্তানিতে স্বস্তির ইঙ্গিত

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম
পোশাক রপ্তানিতে স্বস্তির ইঙ্গিত

মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জাতীয় জরুরি পরিস্থিতির আইনের আওতায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বৈশ্বিক শুল্ক বাতিল করেছেন। এই রায়ের ফলে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে কিছুটা নীতিগত স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।

তবে শুল্ক বাতিলের পরপরই ট্রাম্প প্রশাসন বিকল্প আইনি কাঠামোর মাধ্যমে নতুন করে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করে, যা পরে ১৫ শতাংশে উন্নীত করা হয়েছে। ফলে পুরো পরিস্থিতি এখনও পরিবর্তনশীল ও অনিশ্চিত।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সাম্প্রতিক বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশের ওপর ১৯ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছিল। আদালতের রায়ের ফলে সেই শুল্ক বাতিল হওয়ায় ঢালাওভাবে শুল্ক বাড়ানোর ঝুঁকি আপাতত কমেছে।

ব্যবসায়ীরা বলছেন, যদি আদালতের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়, তাহলে বৈষম্যমূলক শুল্ক কাঠামোর পরিবর্তে তুলনামূলক সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হবে। এতে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা চীন, ভিয়েতনাম ও ভারতের মতো প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে সমান সুযোগ পেতে পারেন।

রায় বাস্তবায়ন হলে বৈষম্যমূলক শুল্ক ব্যবস্থার তুলনায় সবার জন্য একটি সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হবে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের পূর্ববর্তী আইইইপিএভিত্তিক ‘রেসিপ্রোকাল’ বা পারস্পরিক শুল্ক ব্যবস্থা বাতিল করার পর প্রশাসন দ্বিমুখী কৌশল গ্রহণ করেছে। একটি স্বল্পমেয়াদি ‘সেতু’ এবং অন্যটি দীর্ঘমেয়াদি ‘দুর্গ’ পরিকল্পনা। স্বল্পমেয়াদে, হোয়াইট হাউস ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ ধারা প্রয়োগ করেছে।

এর মাধ্যমে একটি স্থায়ী ব্যবস্থার পরিবর্তে সাময়িক সমাধান হিসেবে অধিকাংশ আমদানির ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এই সারচার্জ বা অতিরিক্ত শুল্ক ২৪ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে। এটি সর্বোচ্চ ১৫০ দিন অর্থাৎ ২০২৬ সালের ২৪ জুলাই পর্যন্ত বলবৎ থাকতে পারে। যদি না এর আগে এটি বাতিল বা সংশোধন করা হয়। এই সময়সীমাটি এখন আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রেশার পয়েন্ট হিসেবে কাজ করছে।

দীর্ঘমেয়াদে, প্রশাসন উচ্চতর, আরও সুনির্দিষ্ট এবং দীর্ঘস্থায়ী শুল্ক আরোপের প্রাথমিক হাতিয়ার হিসেবে ‘ধারা ৩০১’ এর আওতায় ‘অসৎ বাণিজ্য তদন্ত’ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে। সম্ভবত ২০২৬ সালের শেষার্ধে এগুলো কার্যকর করা হবে।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মো. আইনুল ইসলাম বলেন, আমেরিকার সিদ্ধান্তগুলো দ্রুত পরিবর্তনশীল। এ শুল্কনীতি বা আদালতের রায় শেষ পর্যন্ত কীভাবে কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। টাম্প নতুন করে আবার ১৫ শতাংশ শুল্ক দিয়েছেন। এটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না জানি না। যদি আদালত সব শুল্ক বাতিল করে দেন তাহলে বাংলাদেশও লাভবান হবে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক ফয়সাল সামাদ বলেন, বর্তমান পরিস্থিতি বোঝার জন্য সময় লাগবে। এক সপ্তাহ পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X