মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রমজানের আগেই বাড়ল ছোলার দাম, চড়া মাছ মাংসের বাজার

মিনা বিশ্বাস
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম
রমজানের আগেই বাড়ল ছোলার দাম, চড়া মাছ মাংসের বাজার

রমজান মাসের আগেই যশোরের বাজারে বেড়েছে ছোলা দাম। এছাড়া বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। সেই সাথে সবজির দাম কিছুটা কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ মাংসসহ অন্যান্য নিত্যপণ্য।

ছোলার দাম কেজিতে পাঁচ টাকা বাড়লেও রমজান মাসের অন্যান্য নিত্যপণ্যের বাজার এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৮০টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয় ৭৫টাকা কেজিতে। রমজান মাসের অন্যান্য নিত্যপণ্যের মধ্য বুটের ডালের বেসন ৮০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ছোলার ডালের বেসন ১২০টাকা। খোলা মুড়ি ৮০টাকা কেজি। প্যাকেটজাত মুড়ি ১৪০টাকা। লাল চিড়া ৬০টাকা কেজি। সাদা চিড়া ৭০টাকা। খেজুর ২০০থেকে এক হাজার ৬০০টাকা কেজি। খোলা সয়াবিন তেল ১৯৫ টাকা কেজি। বোতলজাত সয়াবিন তেল ২০০ টাকা লিটার। মসুরের ডাল ৭৫ থেকে ১৬০ টাকা কেজি। মুগ ডাল ১৬০ থেকে ১৭০ টাকা। ছোলার ডাল ৯০ থেকে ১০০ টাকা কেজি। বুটের ডাল ৫৫ থেকে ৬০টাকা। চিনি ১০০ থেকে ১২০ টাকা কেজি। খোলা আটা ৪৫ টাকা। প্যাকেট আটা ৫৫ টাকা। লবণ ৪০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পর্যাপ্ত রমজানের পণ্য রয়েছে বাজারে এমনটা দাবি বিক্রেতাদের। তবে রমজান মাসে নিত্যপণ্যের দাম কতটা স্থিতিশীল থাকবে তা নিয়ে উদ্বেগ রয়েছে ক্রেতাদের মাঝে।

আরবপুর এলাকার সাজ্জাদুর রহমান বলেন, রমজান মাসে আমাদের সবদিন যা দেখতে হয় যে রোজার যত জরুরি পণ্য তার দাম বাড়ে, তাই তেমন আশা দেখিনা। ঘোপ এলাকার তৌফিক আহমেদ বলেন, রমজান মাসে দাম বাড়বে না এটা অবিশ্বাস্য। বাইরের দেশে যেখানে রোজায় দাম আরও কমানো হয়, আমাদের দেশে একদমই তার উল্টো চিত্র। রাঙামাটি গ্যারেজ এলাকার শিরীন সুলতানা বলেন, কয়দিন পরেই নির্বাচন, আশা করছি নতুন সরকার আসলে রমজান মাসে অন্তত নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে। তবে রমজান মাস আসলে বোঝা যাবে কি অবস্থা হবে। মুদি বিক্রেতা প্রতাপ সাহা বলেন, পর্যাপ্ত রমজান মাসের পণ্য রয়েছে বাজারে, দাম বাড়ার কোন কারণ নেই। অপর দুই বিক্রেতা লিটন সাহা ও সাদ্দাম হোসেনও একই কথা বলেন।

মশলার বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০টাকা কেজিতে। রসুন ৮০থেকে ২০০টাকা। আদা ১৮০থেকে ২০০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জিরা ৬৫০থেকে ৮০০টাকা কেজি। গোলমরিচ এক হাজার ১০০থেকে এক হাজার ২০০টাকা। দারুচিনি ৬০০টাকা। লবঙ্গ এক হাজার ৪০০ থেকে এক হাজার ৮০০টাকা। এলাচ ৫ হাজার ২০০ থেকে পাঁচ হাজার ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মৌসুমের শেষ ভাগে কমেছে সবজির দাম। তবে কাঁচামরিচ এখনো শতকের উপরেই রয়েছে। সেই সাথে মাছ মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামে। সবজির বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০টাকায়। ফুলকপি ৪০টাকা কেজি। বাধাকপি, পেঁয়াজের কলি ২০টাকা। শিম ৪০, শালগম, মুলা ৩০, টমেটো ৩০ থেকে ৪০, গাজর, বিটকপি ৪০, মেটে আলু ৮০, মিষ্টি আলু, ব্রুকোলি ৬০, মানকচু ৫০, ক্যাপসিকাম ১২০, মটরশুটি ৭০ থেকে ৮০, শসা ১০০টাকা। অন্যান্য সবজির মধ্য মিষ্টি কুমড়া, পেঁপে, কাচকলা ৪০, বেগুন ৪০ থেকে ৫০, লাউ ৫০, করলা ৮০, কচুরলতি, ৮০, চিচিঙ্গা ৬০ থেকে ৭০, উচ্ছে ১৪০, নতুন আলু ১৫ থেকে ২০টাকা কেজি।

এদিকে চড়া মাছ মাংসের বাজার। মাছের বাজারে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। কাতলা ২৮০ থেকে ৪০০টাকা। মৃগেল, গ্লাসকার্প ২৫০টাকা, বোয়াল ৬০০থেকে ৮০০, ভেটকি ৬০০থেকে ৮০০, আইড় ৭০০থেকে ৮০০টাকা। সিলভার কার্প ১৫০ থেকে ২০০, পাঙ্গাশ ১৪০ থেকে ২০০, তেলাপিয়া ১২০ থেকে ১৮০টাকা, বাটা ১৮০ টাকা। বাইম ৬০০ থেকে এক হাজার টাকা, শোল ৪০০ থেকে এক হাজার টাকা। গুতেল এক হাজার টাকা, রয়না ও কাকলে ৮০০, সরপুটি ৩৫০, শিং ৩০০থেকে ৮০০, ফলোই ৪০০, খলসে ৩০০, টাকি ৪০০, কৈ ৪০০ থেকে এক হাজার ২০০টাকা, চান্দা ৫০০ থেকে ৬০০, টেংরা ৬০০ থেকে ৮০০, পাবদা ৩৫০ থেকে ৪০০, মায়া ও পুঁটি ৪০০টাকা কেজি। চিংড়ি ৬০০ থেকে এক হাজার ৪০০টাকা কেজি। ইলিশ ৫০০ থেকে দুই হাজার ৫০০টাকা কেজি।

মাংসের বাজারে ব্রয়লার মুরগি ১৯০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কেজিতে ১০টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০টাকায়। লেয়ার মুরগি ৩২০টাকা। দেশি মুরগি ৫৫০টাকা। গরুর মাংস ৭৫০টাকা। খাসির মাংস এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩৬থেকে ৩৮টাকায়। সোনালী মুরগির ডিম ৪৮থেকে ৫০টাকা। দেশি মুরগির ডিম ৬০টাকা। হাঁসের ডিম ৭২টাকা। কোয়েল পাখির ডিম ১২টাকা হালি।

চালের বাজারে স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৪৮থেকে ৫০টাকা কেজিতে। আঠাশ ও কাজললতা ৬০থেকে ৬২টাকা। মিনিকেট ৬৮থেকে ৭০টাকা। বাসমতি ৮৪থেকে ৮৬টাকা। নাজিরশাইল ৮০থেকে ৮৪টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

X