সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চতুর্থ দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম
চতুর্থ দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

চট্টগ্রামে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের চতুর্থ দিনের কর্মসূচিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে টানা ২৪ ঘন্টার কর্মবিরতি। ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের‘ ডাকা এ কর্মবিরতির করাণে বিভিন্ন জেটিতে অবস্থানরত জাহাজ থেকে কন্টেইনার ও খোলা পণ্য ওঠানো-নামানোসহ সব ধরণের কাজ বন্ধ আছে।

সকাল থেকে পণ্য পরিবহনের জন্য কোনো ধরনের যানবাহন ভেতরে প্রবেশ করেনি, বন্দরের যন্ত্রপাতিও চলেনি। বন্দরের শ্রমিক-কর্মচারীদের এ কর্মবিরতি চলার কথা রয়েছে বুধবার সকাল ৮টা পর্যন্ত।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা মো. হুমায়ুন কবীর জানান, বন্দরের ভেতরে কোন ধরণের কাজ হচ্ছে না।

সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা আমাদের দাবির সাথে একমত হয়ে কাজে অংশ নিচ্ছে না। এদিন কোন জাহাজ আসছে না বা বন্দর ছেড়ে যাচ্ছে না। বন্দরের অপারেশনাল কার্যক্রম একপ্রকার বন্ধই বলা যায়।

এদিকে আন্দোলরত কর্মচারীদের বদলিও করা হচ্ছে অন্য জায়গায়। সোমবারও আন্দোলনরত ১৫ কর্মচারীকে নতুন করে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়। আদেশে বদলির কারণ হিসেবে ‘দাপ্তরিক প্রয়োজনের’ কথা বলা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X