সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ বড় ধস নামলেও আবার শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় একদিনেই এর দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮৩৭ দশমিক ১৬ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ৪.৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৫৯ দশমিক ৩০ ডলার নির্ধারিত হয়েছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন সরকারের আংশিক শাটডাউন ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের স্বর্ণমুখী করেছে। মার্কিন কংগ্রেসে ব্যয় প্যাকেজ অনুমোদন না হওয়ায় সরকার আংশিকভাবে বন্ধ থাকায় শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, চলতি সপ্তাহের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদন সময়মতো প্রকাশ করা সম্ভব হবে না। এই অনিশ্চয়তা বাজারে অস্থিরতা বাড়িয়েছে।

এদিকে বিনিয়োগকারীরা ধারণা করছেন, ২০২৬ সালে ফেডারেল রিজার্ভ অন্তত দুই দফা সুদের হার কমাতে পারে। সাধারণত সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা ও দাম বেড়ে যায়।

যদিও শক্তিশালী ডলারের কারণে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কিছুটা ব্যয়বহুল হয়ে উঠেছে, তবে মার্কিন রাজনৈতিক অচলাবস্থা ও বৈশ্বিক অনিশ্চয়তা স্বর্ণের দামকে ঊর্ধ্বমুখী রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন। এই চুক্তি অনুযায়ী, ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হবে। বিনিময়ে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে এবং বাণিজ্যিক বাধা কমাবে। এই ভূ-রাজনৈতিক পরিবর্তনও বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

হাউস স্পিকার মাইক জনসন আশা প্রকাশ করেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই শাটডাউন সমস্যার সমাধান হবে এবং যুক্তরাষ্ট্র সরকার স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি বিশ্ববাজারে স্বর্ণের দাম নেমে এসেছিল ৪ হাজার ৪৮৪ ডলারের নিচে। আর ২৯ জানুয়ারি স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলার স্পর্শ করে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৫.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৪ দশমিক ০৯ ডলার, প্লাটিনামের দাম ৩ শতাংশ বেড়ে ২ হাজার ১৮৩ দশমিক ৬৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২.৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৬৫ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X