মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরবরাহ বাড়ায় উত্তাপ কমেছে সবজি

কাগজ সংবাদ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ এএম
সরবরাহ বাড়ায় উত্তাপ কমেছে সবজি

যশোরের বাজারে সবজির দাম কমলেও মুরগির দাম বাড়তে শুরু করেছে। অন্যান্য নিত্যপণ্য আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। মৌসুমের শেষে এসে সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির দাম কমছে। তবে মুরগির দাম বাড়ছে। দেশি মাছ ও চাষের মাছ আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে দাম কম থাকায় সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে ডিম। কমেছে পেঁয়াজের দামও।

বিভিন্ন সবজির মধ্য পেঁয়াজের কলি, বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০টাকা কেজিতে। ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা। শিম ৩০ থেকে ৪০, শালগম, মুলা ৩০, গাজর, বিটকপি ৪০, টমেটো ৩০ থেকে ৪০, মানকচু ৫০, মেটে আলু, মিষ্টি আলু, ব্রুকোলি ৬০, ক্যাপসিকাম ১২০, মটরশুটি ৮০থেকে ১০০, শসা ৮০থেকে ১০০টাকা। তবে বিভিন্ন সবজির দাম কমতে শুরু করলেও কাঁচামরিচ এখনো শতকের উপরেই রয়েছে।

কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০টাকা কেজিতে। অন্যান্য সবজির মধ্য বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০টাকা কেজিতে। পেঁপে, কাঁচকলা ৪০টাকা। মিষ্টি কুমড়া ৪০, লাউ প্রতিপিচ ৪০ থেকে ৫০, করলা ৮০, কচুরলতি, চিচিঙ্গা ৬০, উচ্ছে ১২০, নতুন আলু ২০টাকা, পুরনো আলু ১৫থেকে ১৬টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে মাংসের বাজারে ব্রয়লার মুরগির দাম বাড়তে শুরু করেছে। বিক্রি হচ্ছে ১৯০টাকা কেজিতে। যা গত সপ্তাহে বিক্রি হয় ১৮০টাকা কেজিতে। সোনালী মুরগি ২৭০টাকা। লেয়ার মুরগি ৩২০টাকা। দেশি মুরগি ৫৫০টাকা। গরুর মাংস ৭৫০টাকা। খাসির মাংস এক হাজার ১০০থেকে এক হাজার ২০০টাকা কেজি।

অন্যদিকে বাজারে বিভিন্ন ধরনের দেশি মাছের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সেসকল মাছের স্বাদ বঞ্চিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। গুতেল মাছ এক হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রয়না ও কাকলে ৬০০টাকা। ফলোই ৪০০, খলসে ৩০০, শিং ৩০০থেকে ৮০০, শোল ৪০০থেকে এক হাজার টাকা। বাইম ৬০০থেকে এক হাজার টাকা, কৈ ৩০০ থেকে ৮০০, চান্দা ৫০০ থেকে ৬০০, টেংরা ৬০০ থেকে ৮০০, পাবদা ৩৫০থেকে ৪০০, মায়া ও পুঁটি ৪০০টাকা কেজি। রুই ২৫০থেকে ৩০০টাকা। কাতলা ২৮০ থেকে ৪০০, কালবাউশ ২৫০, মৃগেল, গ্রাসকার্প ২০০, বোয়াল ৬০০থেকে ৮০০, ভেটকি ৬০০থেকে ৮০০, আইড় ৮০০টাকা কেজি। পাঙ্গাশ ১৪০ থেকে ২০০, তেলাপিয়া ১২০ থেকে ১৮০টাকা, সিলভার কার্প ১৫০ থেকে ১৮০, বাটা ১৮০টাকা। ইলিশ ৬০০ থেকে দুই হাজার ৫০০টাকা। চিংড়ি ৬০০থেকে এক হাজার ৪০০টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা আজিজুল ইসলাম বলেন, চাষের মাছের দাম কিছুটা কম বলে এসবই বেশি বিক্রি হয়। তবে দেশি মাছের আলাদা ক্রেতা রয়েছে, তারা এসকল মাছ ছাড়া কেনেন না। আরেক বিক্রেতা রেজাউল ইসলাম বলেন, দেশি মাছের দাম বেশি হলেও এসব মাছ আনা মাত্রই শেষ হয়ে যায়।

এদিকে নির্বাচিত নতুন সরকার নিত্যপণ্যর দাম কমাবে এমনটাই প্রত্যাশা ক্রেতাদের। উপশহর নিউটাউন এলাকার বিপুল মজুমদার বলেন, কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকলেও অধিকাংশ পণ্যের দাম এখনো সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। তাই নতুন সরকার যারা আসবে তাদের উচিত হবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা। মোল্লাপাড়া’র আব্দুল কাদের বলেন, সামনে নির্বাচন নতুন যে সরকার আসবে তারা যেন নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসেন এটিই আমরা চাই। রেলস্টেশন এলাকার আবু জাহেদ বলেন, এখন পর্যন্ত কোন রাজনৈতিক নেতা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে কোন ইস্তেহার দেননি, যা সাধারণ মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন।

অন্যদিকে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩৬থেকে ৩৮টাকায়। সোনালী মুরগির ডিম ৫০টাকা। দেশি মুরগির ডিম ৬০টাকা। হাঁসের ডিম ৭২টাকা। কোয়েল পাখির ডিম ১২টাকা হালিতে বিক্রি হচ্ছে।

চালের বাজারে প্রতি কেজি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৪৮থেকে ৫০টাকায়। আঠাশ ও কাজললতা ৬০থেকে ৬২টাকা। মিনিকেট ৬৮থেকে ৭০টাকা। বাসমতি ৮৪থেকে ৮৬টাকা। নাজিরশাইল ৮০থেকে ৮৪টাকা কেজি।

মুদি বাজারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২০০টাকা লিটারে। খোলা সয়াবিন তেল ১৯৫টাকা কেজি। বাড়তি মসুরের ডালের দাম। বিক্রি হচ্ছে ১৭০টাকা কেজিতে। মুগ ডাল ১৬০টাকা কেজিতে। ছোলার ডাল ১১০টাকা। বুটের ডাল ৫৫টাকা। চিনি ১০০থেকে ১২০টাকা। খোলা আটা ৪৫টাকা। প্যাকেট আটা ৫৫টাকা। লবন ৪০টাকা কেজি।

কেজিতে আরো পাঁচ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০থেকে ৪৫টাকা কেজিতে। যা গত সপ্তাহে বিক্রি হয় ৪৫থেকে ৫০টাকা কেজিতে। রসুন ৬০থেকে ২০০টাকা। আদা ১৬০থেকে ২০০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যান্য মশলার মধ্যে জিরা বিক্রি হচ্ছে ৬৫০থেকে ৮০০টাকা কেজিতে। গোলমরিচ এক হাজার ১০০থেকে এক হাজার ২০০টাকা। দারুচিনি ৬০০টাকা। লবঙ্গ এক হাজার ৪০০ থেকে এক হাজার ৮০০টাকা। এলাচ ৫০০০থেকে পাঁচ হাজার ৫০০টাকায় বিক্রি হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X