মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিত্যপণ্যের বাজারে সুখবর নেই

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম
নিত্যপণ্যের বাজারে সুখবর নেই

যশোরে নিত্যপণ্যর বাজার অপরিবর্তিত রয়েছে। সবজির দাম কিছুটা কমলেও অন্যান্য নিত্যপণ্য আগের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় বাজারে সবজি কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য নিত্যপণ্যর দাম কমেনি।

বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বাধাকপি, পেঁয়াজের কলি বিক্রি হচ্ছে ২০টাকা কেজিতে। এ দুটি সবজি ছাড়া শীতকালীন অন্যান্য সবজির দাম বাড়তি। শীতের মধ্যভাগেও এসেও মৌসুমি সবজি সস্তা হয়নি। ফুলকপি, মুলা ৪০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শিম বিক্রি হচ্ছে ৩০থেকে ৪০কেজিতে। বিটকপি, শালগম, গাজর ৪০টাকা। মানকচু ৫০, মেটে আলু, মিষ্টি আলু, ব্রুকোলি ৬০, মটরশুটি ১২০, ক্যাপসিকাম ১৬০টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে, কাঁচকলা, মিষ্টি কুমড়া ৪০টাকা, লাউ ৪০থেকে ৫০ টাকা পিস, বেগুন ৪০ থেকে ৫০, কচুরলতি, বরবটি, চিচিঙ্গা, করলা, শসা ৬০, উচ্ছে ১০০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫টাকায়। এখনো শতকের উপরেই রয়েছে কাঁচামরিচের দাম। বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে।

শহরের ঘোপ এলাকার রেহানা বেগম বলেন, গত বছরের পুরোটা সময় জুড়েই সবজির বাড়তি দাম ছিল, সে অবস্থা খুব একটা বদলায়নি। কাঠেরপুল এলাকার এনামুল হক বলেন, কয়েক বছর ধরে নিত্যপণ্যর বাড়তি দামের কারণে সাধারণ মানুষ এক রকম অসহায়। নির্বাচনের পরে কি অবস্থা হয় তা দেখার অপেক্ষায় আছি।

টিবি ক্লিনিকের মোড় এলাকার শাহেদুজ্জামান শোয়েব বলেন, দাম বাড়েনা শুধুমাত্র লবণের। এছাড়া আর সব ধরণের নিত্যপণ্যেরই বাড়তি দাম।

সবজি বিক্রেতা রিয়াজউদ্দিন বলেন, মাসের শুরুতে সবজির দাম বেশি ছিল, সেই তুলনায় এখন কম আছে। আরেক বিক্রেতা রাসেল হোসেন বলেন, সবজির দাম কমতে শুরু করেছে, সামনে দাম আরও কমবে।

অন্যদিকে মাংসের বাজারে মুরগির দাম বাড়তে শুরু করেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজিতে। যা গত সপ্তাহে বিক্রি হয় ১৭০থেকে ১৮০টাকায়। কেজিতে আরও ১০টাকা বেড়েছে লেয়ার মুরগির দাম। বিক্রি হচ্ছে ৩২০টাকা কেজিতে। সোনালী মুরগি ২৭০টাকা। দেশি মুরগি ৫৫০টাকা। গরুর মাংস ৭৫০টাকা। খাসির মাংস এক হাজার ১০০থেকে এক হাজার ২০০টাকা কেজি।

মাছের বাজারে ইলিশ বিক্রি হচ্ছে ৬০০থেকে দুই হাজার ৫০০টাকা কেজিতে। চিংড়ি ৮০০ থেকে এক হাজার ৪০০টাকা কেজি। রুই ২২০ থেকে ৩০০, কাতলা ২৮০ থেকে ৪০০, গ্রাসকার্প, কার্লবাউশ ২৫০, মৃগেল ২৬০টাকা, তেলাপিয়া ১২০থেকে ২০০টাকা, পাঙ্গাশ ১৫০থেকে ২০০, সিলভার কার্প ১৫০থেকে ১৮০, মায়া ও পুঁটি ৪০০, শিং ৪০০থেকে ৮০০, পাবদা ৪০০, কৈ ২০০, বেলে ৫০০, টেংরা ৬০০থেকে ৮০০, শোল ৪০০থেকে ৮০০, আইড় ৮০০, বোয়াল ৭০০, ভেটকি ৬০০থেকে ৯০০, বাইম ৬০০থেকে এক হাজার টাকা। ডিম বিক্রি হচ্ছে ৩৬টাকা হালিতে। সোনালী মুরগির ডিম ৫০টাকা। দেশি মুরগির ডিম ৬০টাকা। হাঁসের ডিম ৭২টাকা। কোয়েল পাখির ডিম ১২টাকা হালিতে বিক্রি হচ্ছে।

চালের বাজারে স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৪৮থেকে ৫০টাকা কেজিতে। আঠাশ ও কাজললতা ৬০থেকে ৬২টাকা। মিনিকেট ৬৮থেকে ৭০টাকা। বাসমতি ৮৪থেকে ৮৬টাকা। নাজিরশাইল ৮০থেকে ৮৪টাকা কেজি।

মুদি বাজারে মসুর ডাল ও মুগ ডাল বিক্রি হচ্ছে ১৬০টাকা কেজিতে। ছোলার ডাল ১১০টাকা। বুটের ডাল ৫৫টাকা। বোতলজাত সয়াবিন তেল ২০০টাকা লিটার। খোলা সয়াবিন তেল ১৯৫টাকা কেজি। চিনি ১০০থেকে ১২০টাকা। লবণ ৪০টাকা কেজি। খোলা আটা ৪৫টাকা। প্যাকেট আটা ৫৫টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মশলার বাজারে জিরা বিক্রি হচ্ছে ৬৫০থেকে ৮০০টাকা কেজিতে। গোলমরিচ এক হাজার ১০০থেকে এক হাজার ২০০টাকা। দারুচিনি ৬০০টাকা। লবঙ্গ এক হাজার ৪০০ থেকে এক হাজার ৮০০টাকা। এলাচ ৫০০০থেকে পাঁচ হাজার ৫০০টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ ৪৫টাকা। রসুন ৮০থেকে ২০০টাকা। আদা ১০০থেকে ২০০টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

X