সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির অনুমোদন

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম
ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির অনুমোদন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়কালে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এই আমদানিতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) তাদের নিজস্ব বাজেট এবং ব্যাংক ঋণের মাধ্যমে এই অর্থের সংস্থান করবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্র জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে নুমালীগড় রিফাইনারি লিমিটেডের কাছ থেকে নির্ধারিত পরিমাণ ডিজেল আমদানির প্রস্তাব উত্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দেয়।

জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ২০২৬ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিকল্পনা গত ২০২৫ সালের ২২ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়।

এর ধারাবাহিকতায়, ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের সঙ্গে মেয়াদি চুক্তির আওতায় দরকষাকষির মাধ্যমে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত ডিজেল আমদানির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ২০২৬ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব ২০২৫ সালের ২২ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে মেয়াদি চুক্তির আওতায় ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের সঙ্গে নেগোসিয়েশনের ভিত্তিতে মূল্য নির্ধারণ করে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল (০.০০৫% সালফার) ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলারে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় ২০১৬ সাল থেকে নুমালীগড় রিফাইনারি থেকে ডিজেল আমদানি করা হচ্ছে।

পাইপলাইন নির্মাণের আগে রেল ওয়াগনের মাধ্যমে ডিজেল আনা হলেও, ২০২৩ সালের ১৮ মার্চ থেকে কার্যকর হয় ইন্ডিয়া–বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। বর্তমানে এই পাইপলাইনের মাধ্যমেই ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানি করা হচ্ছে, যা সময় ও ব্যয় উভয় ক্ষেত্রেই সাশ্রয়ী।

ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের ঘটনায় ভারত থেকে ডিজেল আমদানির সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন— নুমালীগড় থেকে ডিজেল আমদানির চুক্তি ১৫ বছরের পুরোনো। এই চুক্তি আমরা করিনি। অনেক আগেই করা হয়েছিল এবং সেই চুক্তির আওতাতেই ডিজেল আনা হচ্ছে।

তিনি স্পষ্ট করেন, সাম্প্রতিক কোনো কূটনৈতিক বা ক্রীড়া সংক্রান্ত ইস্যুর সঙ্গে এই আমদানির কোনো সংশ্লিষ্টতা নেই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X