রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

এলপিজির দাম বৃদ্ধি : ভোগান্তিতে সাধারণ মানুষ

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম
এলপিজির দাম বৃদ্ধি : ভোগান্তিতে সাধারণ মানুষ

দেশের বিভিন্ন এলাকায় রান্নার গ্যাসের চাহিদা ও সরবরাহের বৈষম্য সাধারণ মানুষকে বিপাকে ফেলেছে। সরবরাহ কমে যাওয়ায় এবং খুচরা বাজারে দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় এখন এলপিজি সিলিন্ডার অনেক পরিবারের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করলেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এটি বাস্তবায়িত হচ্ছে না। ঢাকার বিভিন্ন এলাকায় সিলিন্ডারের দাম বেড়ে ১,৫০০ থেকে ১,৮০০ টাকায় উঠেছে, কোথাও কোথাও দাম আরও বেশি।

মোহাম্মদপুর, বনশ্রী, মিরপুর, কল্যাণপুর ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, পাইকারি সরবরাহ কম থাকার কারণে খুচরা বিক্রেতারা নির্ধারিত মূল্যের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে সিলিন্ডার বিক্রি করছেন। অনেক দোকান সম্পূর্ণভাবে সিলিন্ডারের স্টক শূন্য। এতে করে ভোক্তারা এক দোকান থেকে আরেক দোকানে ঘুরতে বাধ্য হচ্ছেন।

এক ঢাকার বাসিন্দা বলেন, সরকারি মূল্যের চেয়ে প্রায় ২০০–৩০০ টাকা বেশি দিয়ে এলপিজি কিনতে হচ্ছে। পুরো এলাকা ঘুরেও মাত্র একটি দোকান থেকে পেট্রোম্যাক্স সিলিন্ডার পাওয়া গেছে, যেখানে দাম এক হাজার ৯০০ টাকা। অন্য একজন বলেন, আগে ২০০–৩০০ টাকা বেশি দিয়ে সিলিন্ডার পাওয়া যেত, কিন্তু সম্প্রতি এক হাজার ৮০০ টাকার নিচে কোন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।

খুচরা বিক্রেতারা সরবরাহ ঘাটতির মূল দায় ডিস্ট্রিবিউশন বা পরিবেশক পর্যায়ে বলে উল্লেখ করেছেন। রামপুরার মল্লিক ব্রাদার্সের স্বত্বাধিকারী রণজিত মল্লিক জানান, কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছে না। ১২ কেজি সিলিন্ডার কিনতে হলে কমপক্ষে ১,৫২০ টাকা খরচ হচ্ছে, পরিবহন খরচ যোগ করলে ১,৭০০ টাকার নিচে বিক্রি করা সম্ভব নয়।

এলপিজি অপারেটরস অব বাংলাদেশ (লোয়াব) জানায়, শীতকালে বিশ্ববাজারে এলপিজির চাহিদা বেড়ে যাওয়ায় এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে কিছু জাহাজ সংকটে পড়ায় ডিসেম্বর মাসে দেশে এলপিজি আমদানি প্রায় ৪০% কমে এসেছে। এলপিজি ব্যবসায়ী হুমায়ুন রশীদ বলেন, “ডিসেম্বরে দেশের এলপিজি আমদানি কমে প্রায় ৯০ হাজার টনে নেমেছে, ফলে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। আমরা পরিবেশকদের নির্ধারিত মূল্যে সরবরাহ করছি, খুচরা মূল্যবৃদ্ধির দায় আমাদের নয়।”

ভোক্তা অধিকার সংস্থা ক্যাব জানিয়েছে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা আইনত দণ্ডনীয়। তবে পর্যবেক্ষণ ও প্রয়োগে ঘাটতি থাকায় কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, সরবরাহ সংকটের অজুহাতে বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শাস্তি নিশ্চিত না হওয়ায় বিইআরসির ওপর ভোক্তাদের আস্থা কমছে।

বিইআরসি লোয়াবকে চিঠি দিয়ে খুচরা মূল্যে সিলিন্ডার বিক্রির নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে। কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, আমদানি ব্যয় বাড়লে কোম্পানিগুলো প্রমাণসহ কমিশনে তথ্য জমা দিতে পারবে, এরপর মূল্য সমন্বয় বিবেচনা করা হবে। তবে তার আগে বাড়তি দামে বিক্রি করা যাবে না।

এলপিজির পাশাপাশি রাজধানীর আবাসিক এলাকায় পাইপলাইনের গ্যাস সরবরাহও কমে গেছে। বিতরণ কোম্পানি তিতাস জানিয়েছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সংকট তৈরি হয়েছে। শিল্পখাতে সরবরাহ কিছুটা বাড়ানোয় আবাসিক গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট হলেও সরবরাহ ২৫০ কোটি ঘনফুটের বেশি বাড়ানো যাচ্ছে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X