সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পিএম
আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?  ¦ ফাইল ফটো

দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ৩ হাজার ৪৫২ টাকা। ফলে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সোনার মূল্যে এই সমন্বয় করা হয়েছে।

বাজুস জানায়, নতুন মূল্য তালিকা রবিবার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং সোমবার (১৫ ডিসেম্বর) দিনভর একই দামে দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

সোনার নতুন দাম (প্রতি ভরি)— ২২ ক্যারেট: ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এদিকে দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে রুপার দাম নির্ধারণ করা হয়েছে— ২২ ক্যারেট: ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট: ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট: ভরি ৩ হাজার ৪৭৬ টাকা, সনাতন পদ্ধতি: ভরি ২ হাজার ৬০১ টাকা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X