সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
হাত বাড়ালেই লেবুর সাফল্য

মহেশপুরের হাবিবুর এখন সফল উদ্যোক্তা

মহেশপুর (ঝিনাইদহ) অফিসঃ
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম
মহেশপুরের হাবিবুর এখন সফল উদ্যোক্তা । ছবি আব্দুর রহমান

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের হাবিবুর রহমান চায়না-থ্রি জাতের লেবু চাষ করে হয়েছেন সফল কৃষি উদ্যোক্তা। তার বাগানে এখন থোকায় থোকায় ঝুলে আছে বিদেশি জাতের কমলা লেবু। একসময় শখের বশে শুরু করা এই চাষ তাকে এনে দিয়েছে লক্ষাধিক টাকার আয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বেগমপুর গ্রামের মুজিবর মাস্টারের ছেলে হাবিবুর রহমান প্রায় এক দশক আগে ইউটিউবে লেবু চাষের ভিডিও দেখে উদ্বুদ্ধ হন। পরে ভারতের হাঁসখালি থানা এলাকা থেকে ৬টি লেবুর চারা সংগ্রহ করে রোপণ করেন। সেই কয়েকটি চারা থেকেই উৎপাদিত নতুন চারার মাধ্যমে প্রথমে ৫ বিঘা জমিতে লেবুর বাগান গড়ে তোলেন তিনি। তিন বছর পর থেকেই বাগানে লেবু ধরে এবং ফলন বাড়তে থাকে।

বর্তমানে হাবিবুর ও তার ভাই শরিফুল ইসলাম ডালিম যৌথভাবে ১৪ বিঘা জমিতে চায়না-থ্রি লেবুর চাষ করছেন। তারা জানান, এবার লেবুর বাম্পার ফলন হয়েছে। প্রতি গাছে ১২০ কেজি থেকে ১৫০ কেজি পর্যন্ত লেবু পাওয়া যাচ্ছে। এক বিঘা জমিতে প্রায় ৫ লাখ টাকার লেবু বিক্রি করা সম্ভব হচ্ছে। উৎপাদন খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় প্রায় ৪ লাখ টাকা লাভ থাকে। সব মিলিয়ে এ মৌসুমে ১৪ বিঘা জমি থেকে প্রায় অর্ধ কোটি টাকার লেবু বিক্রির আশা করছেন তারা।

বাগানটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে। অনেকেই হাবিবুরের বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে চারা কিনে নিজেদের বাড়িতে বা জমিতে লেবুর বাগান করতে আগ্রহ প্রকাশ করছেন।

সহযোগিতা প্রসঙ্গে হাবিবুর অভিযোগ করে বলেন, “কৃষি অফিস থেকে তেমন কোনো সহযোগিতা পাওয়া যায়নি।” তবে এ বিষয়ে মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, “বাগানটি খুবই সুন্দর ও ফলন ভালো হয়েছে। আমাদের সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।”

চায়না-থ্রি লেবুর সফল চাষে হাবিবুর এখন এলাকার অনুকরণীয় কৃষি উদ্যোক্তা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X