মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পেঁয়াজের কলি ১৩০!

মিনা বিশ্বাস
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ এএম
যশোরের বাজারে পেঁয়াজের কলি বিক্রি হচ্ছে অস্বাভাবিক দামে  ¦ ছবি:  মানিক

‘খেতে ইচ্ছা করলেও বাড়তি দামের কারণে পেঁয়াজের কলির ধারে কাছে যেতে পারছি না। আমার বয়সে পেঁয়াজের কলির এমন দাম কোনদিন দেখিনি।’ কথাগুলো বলেন যশোর শহরের কারবালা এলাকার ফারুক হোসেন। মোল্লাপাড়া’র সান্তনা রহমান বলেন, ‘পেঁয়াজের কলি সুস্বাদু একটি সবজি। যে কারণে কয়েকবার কিনেছি। তবে বাড়তি দামের কারণে রেগুলার কিনতে পারছি না।’ বারান্দিপাড়া লিচুতলা’র আয়েশা সিদ্দিকা বলেন, ‘পুরোটা বছর জুড়ে সবজির অস্বাভাবিক দাম চলছে, খুব একটা কমেনি কখনো। তাই ইচ্ছামতো কিনে খাওয়া সম্ভব হয়নি, হিসাব করে চলতে হয়েছে।’

যশোরের বাজারে পেঁয়াজের কলি বিক্রি হচ্ছে অস্বাভাবিক দামে। পেঁয়াজের ঝাঁজের মতোই পেঁয়াজের কলির ঝাঁজে নাকাল ক্রেতারা। অন্যান্য সবজিও বিক্রি হচ্ছে বাড়তি দামে। শহরের বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজের কলি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা কেজিতে। সুস্বাদু এ সবজি কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রায় মাস খানেক ধরে বাজারে দেখা মিললেও পেঁয়াজের কলি বিক্রি হচ্ছে অস্বাভাবিক দামে। তিন দিন আগে পেঁয়াজের কলি বিক্রি হয়েছে ২৫০টাকা কেজিতে। বাজারে পেঁয়াজের কলির সরবরাহ বাড়েনি, কিছুদিন বাদে সরবরাহ বাড়লে দাম কমে যাবে এমনটাই বলছেন বিক্রেতারা। তবে পেঁয়াজের কলির এমন অস্বাভাবিক দাম ইতিপূর্বে কখনো দেখেননি বলছেন অধিকাংশ ক্রেতারা। অন্যদিকে দাম কিছুটা কমলেও শীতকালীন অধিকাংশ সবজিই এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

তবে কমেছে কাঁচামরিচের দাম। বিক্রি হচ্ছে ৬০থেকে ১০০টাকা কেজিতে। এছাড়া বাজারে আসতে শুরু করেছে নতুন আলু। বিক্রি হচ্ছে ৬০থেকে ৭০টাকা কেজিতে। পুরনো আলু ২৫টাকা কেজিতেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৬০টাকা কেজিতে। ব্রুকোলি ১০০, টমেটো ৮০ থেকে ৯০টাকা, বিটকপি ১০০, গাজর ৬০ থেকে ১২০, হাইব্রিড মটরশুটি ২০০, মেটে আলু ৮০, মানকচু ৬০, ওলকপি ৪০ থেকে ৫০, বাধাকপি, মুলা ৪০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বরবটি ১০০টাকা। বেগুন, উচ্ছে, কচুরলতি ৮০, কচুরমুখি, চিচিঙ্গা, পটল, ঢেড়স, করলা, ঝিঙ্গে, স্কোয়াশ, শসা ৬০টাকা। মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০, কাঁচকলা ৪০, পেঁপে ২৫ থেকে ৪০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।

সবজি বিক্রেতা ইউসুফ হোসেন বলেন, বাজারে এক মাস ধরে দেখা গেলেও পেঁয়াজের কলির সরবরাহ কম আছে তাই দাম বেশি। আরেক বিক্রেতা আকতার হোসেন বলেন, তিন আগেও পেঁয়াজের কলি ২৫০থেকে ২৬০টাকা কেজিতে বিক্রি হয়েছে। সেই তুলনায় দাম এখন কম আছে। অপর সবজি বিক্রেতা মোহম্মদ মহসিন বলেন, সিজনের শুরুতে যেসব সবজি আসে সরবরাহ কম থাকায় সেগুলোর দাম বেশি থাকে। কিছুদিন পরে পেঁয়াজের কলির দাম অর্ধেকেরও নীচে নেমে যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X