সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পদোন্নতি পেলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খাঁন

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খাঁন । ছবি ফাইল

যশোরের কৃতি সন্তান আমজাদ হোসেন খাঁন বাংলাদেশ ব্যাংকের গ্রেড-২ ভুক্ত নির্বাহী পরিচালক পদ হতে নির্বাহী পরিচালক গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন। যশোরের কৃতি সন্তান আমজাদ হোসেন খাঁন ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগ দেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক এবং পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি দি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে জেআইবিবি ও ডিআইবিবি সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন। এছাড়া তিনি আইবিবির নিয়মিত পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি মতিঝিল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের অপারেশনাল ইস্যু থেকে শুরু করে পরিবেশগত উন্নয়নে অনবদ্য ভুমিকা রাখেন। এছাড়াও অন্তবর্তী ও আন্তঃঅফিসিয়াল বিভিন্ন জটিলতা সমাধানেও তার অবদান অনস্বীকার্য।চাকরিজীবনের বিভিন্ন সময়ে তিনি খুলনা অফিস, বরিশাল অফিস, প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, এসএমই অ্যান্ডস্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, কৃষি ঋণ বিভাগ, ব্যাংকিং বিভাগ, আইন বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়িত জাইকা সহায়তাপুষ্ট এসএমএপি প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত গৃহায়ন তহবিল-এ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে উক্ত কার্যক্রমের স্টিয়ারিং কমিটির সদস্য সচিব হিসেব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির পর্যবেক্ষক হিসেবে দায়িত্বরত আছেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি থাইল্যান্ড, স্পেন, জাপান, নেপাল ও ইন্দোনেশিয়া সফর করেন। তিনি রোটারিয়ান পল হেরিস ফেলো (পিএইচএফ)। এছাড়া সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা, খুলনা মেট্রোপলিটন স্যুটিং ক্লাব, ঢাকা অফিসার্স ক্লাব ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য। আমজাদ হোসেন খাঁন মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, যশোরের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X