সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এলপিজির নতুন দাম বিকেলে ঘোষণা করবে বিইআরসি

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
এলপিজির নতুন দাম বিকেলে ঘোষণা করবে বিইআরসি  ¦ ফাইল ফটো

বেসরকারি খাতে ভোক্তাপর্যায়ের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে—এ নিয়ে চলমান অপেক্ষার অবসান ঘটছে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর)। সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বারের ‘সৌদি সিপি’ মূল্যমানের ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বিকেলে নতুন মূল্যহার প্রকাশ করবে।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দুপুর ৩টায় রাজধানীর রমনা এলাকায় আইইবি ভবনের (শহীদ প্রকৌশলী ভবন) ৬ষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ডিসেম্বর মাসের নতুন এলপিজি মূল্য ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভোক্তা পর্যায়ে ডিসেম্বর ২০২৫-এর জন্য নির্ধারিত এলপিজির মূল্য একই সময়ে বিইআরসির ওয়েবসাইটেও প্রকাশ করা হবে, যাতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সহজেই নতুন মূল্য জানতে পারেন।

নতুন দাম বাড়বে নাকি কমবে—এ নিয়ে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সৌদি সিপির পরিবর্তনের প্রভাব কীভাবে স্থানীয় বাজারে পড়বে, সেটিই নজর থাকার বিষয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X