সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ শিগগিরই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করতে যাচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন  ¦ ছবি: কালের কণ্ঠ

বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি টেকসই রাখতে হলে পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, সরবরাহ ক্ষমতা শক্তিশালী করা এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপন অপরিহার্য।

তিনি এই মন্তব্য করেন সোমবার সকালে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, গ্লোবাল সোর্সিং এক্সপো দেশ-বিদেশের বিশেষজ্ঞ, উদ্যোক্তা, নীতিনির্ধারক এবং বিনিয়োগকারীদের আইডিয়া শেয়ার, সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক অংশীদারিত্বের সুযোগ প্রদান করবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ শিগগিরই স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ করতে যাচ্ছে। এই অগ্রগতি নতুন চ্যালেঞ্জও নিয়ে এসেছে। বর্তমানে যে বাজার সুবিধা এবং রপ্তানি প্রণোদনা ভোগ করছে দেশ, তা ধীরে ধীরে সীমিত হতে পারে। তাই রপ্তানি ও বাজার বৈচিত্র্যকরণ, প্রতিযোগিতামূলকতা বৃদ্ধি এবং দূরদর্শী নীতি গ্রহণ অত্যন্ত জরুরি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত ড. লুতফে সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান এবং বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম।

ঢাকায় প্রথমবারের মতো সরকারি উদ্যোগে আয়োজন করা ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আজ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এই তিন দিনের প্রদর্শনী আয়োজন করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X