সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারতের পেঁয়াজ রপ্তানি সংকট : মুখ ফিরিয়েছে বাংলাদেশ ও সৌদি আরব

ক্রেতারা ঝুঁকছে পাকিস্তান-চীনের দিকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
ভারতের পেঁয়াজ রপ্তানি সংকট।  ফাইল ফটো

ভারতের পেঁয়াজের বাজার সাম্প্রতিক সময়ে মন্দার মধ্যে পড়েছে। বিশেষ করে বাংলাদেশ, যা ভারতীয় পেঁয়াজের প্রধান ক্রেতা ছিল, এখন অনেক কম পেঁয়াজ কিনছে। এর সঙ্গে সৌদি আরবও ভারত থেকে পেঁয়াজের আমদানি কমিয়ে দিয়েছে। এই দুই দেশের ক্রেতারা পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকেছে, যা নয়াদিল্লির পেঁয়াজ বাজারকে কেড়ে দিয়েছে।

ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ভারতের পক্ষ থেকে স্থানীয় বাজারে দাম স্থিতিশীল রাখার জন্য বারবার রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় ক্রেতা দেশগুলো বিকল্প উৎস খুঁজেছে।

পেঁয়াজ রপ্তানিতে অসংগতি ভারতকে ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, একসময় ভারত মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পেঁয়াজ বাংলাদেশে পাঠাত। কিন্তু গত আট মাসে বাংলাদেশ ভারত থেকে খুব কম পেঁয়াজ আমদানি করেছে, যদিও সেখানে পেঁয়াজের দাম তিনগুণ বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবও ভারত থেকে পেঁয়াজ কিনছে না প্রায় এক বছর ধরে।

ভারতের পেঁয়াজ বীজ ব্যবহার করে প্রতিদ্বন্দ্বী দেশগুলো এখন নিজেদের উৎপাদন বাড়াচ্ছে। এতে ভারতীয় পেঁয়াজ চাষিদের অবস্থান আন্তর্জাতিক বাজারে ঝুঁকির মধ্যে পড়েছে। রপ্তানিকারকরা জানিয়েছেন, অবৈধভাবে ভারতের পেঁয়াজ বীজ বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোতে পৌঁছাচ্ছে, যা ক্রেতাদের স্বনির্ভর হতে সহায়তা করছে।

অজিত শাহ নামে এক পেঁয়াজ আমদানিকারক ইকোনোমিক টাইমসকে বলেছেন, “আমাদের পেঁয়াজের কোয়ালিটির জন্য আমরা ভালো দাম আদায় করতে পারতাম। কিন্তু রপ্তানি নিষেধাজ্ঞার কারণে আমরা যখন আন্তর্জাতিক বাজারে ছিলাম না। তখন আমাদের ক্রেতারা বিকল্প সরবরাহকারী খুঁজেছে। এখন ক্রেতারা আর কোয়ালিটি দেখে না। আমাদের প্রতিদ্বন্দ্বি দেশগুলো কত দামে পেঁয়াজ দিচ্ছে, তারা সেটি দেখে।”

২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ছয় মাসের জন্য ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। এরপর ২০২০ সালের সেপ্টেম্বর থেকে আরও পাঁচ মাসের নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার।

এরফলে ভারতের পেঁয়াজের ওপর যেসব দেশ নির্ভরশীল ছিল সেসব দেশে দাম বেড়ে যায়। ২০২০ সালে বাংলাদেশ ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠায়। এতে পেঁয়াজ রপ্তানিতে এত ঘনঘন পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়।

এখন স্থানীয় কৃষকদের রক্ষায় বাংলাদেশ ভারত থেকে আর পেঁয়াজ কিনছে না। ২০২৩-২৪ অর্থবছরে ভারত বাংলাদেশে ৭ দশমিক ২৪ লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল। যা তাদের মোট রপ্তানির ৪২ শতাংশ ছিল।

সেখানে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ মাত্র ১২ হাজার ৯০০ টন পেঁয়াজ কিনেছে। যদিও এরজন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করা হয়।

রপ্তানিকারকরা মনে করছেন, বারবার রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণেই ক্রেতা দেশগুলো ভারতের দিকে নজর না দিয়ে বিকল্প বাজারে চলে গেছে।

ভারতের রপ্তানিকারকরা জানিয়েছেন, সৌদি আরব এখন কমদামের পেঁয়াজের জন্য ইয়েমেন ও ইরানের দিকে ঝুঁকেছে। অন্যদিকে, ফিলিপাইন চীনের পেঁয়াজ না পেলে ভারতের পেঁয়াজ কিনছে।

পাশা প্যাটেল, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বোর্ড অব ট্রেডের গভর্নিং কাউন্সিলের সদস্য, বলেছেন, আমরা শুধু আমাদের ঐতিহ্যগত ক্রেতাদের হারাইনি, তারা ভারতীয় পেঁয়াজ বীজ ব্যবহার করে স্বনির্ভর হয়েছে।

ভারতের পেঁয়াজ রপ্তানি নীতি ও নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পেঁয়াজের প্রভাব কমেছে। ক্রেতারা বিকল্প উৎসের দিকে চলে যাওয়ায় ভারতের পেঁয়াজ খাত নতুন চ্যালেঞ্জের মুখোমুখি।

সূত্র: ইকোনোমিক টাইমস

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X