বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে ভ্রূণ হত্যা, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৮ পিএম

স্ত্রী, শ্যালক, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে ভ্রূণ হত্যা, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর সদরের নলডাঙ্গা গ্রামের নাজমুল হাসান বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন নলডাঙ্গা গ্রামের বাবু (৩০), তার পিতা মুনতাজ (৫৩), মাতা রেহেনা বেগম (৪৮) এবং তার বোন ও বাদীর স্ত্রী রিজিয়া বেগম (২০)। মামলার অভিযোগে জানা গেছে, ২০২৫ সালের ২৫ আগস্ট পারিবারিকভাবে রিজিয়া বেগমের সঙ্গে নাজমুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ির লোকজন তার ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করে। গত ১৫ মে আসামিরা তার বাড়িতে এসে হাতুড়ি দিয়ে তাকে আঘাত করে হত্যার চেষ্টা চালায়। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার বাবা-মাকেও মারধর করা হয়। পরে আহত অবস্থায় নাজমুল হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে বিরোধ মীমাংসার কথা বলে ২৯ মে আসামিরা আবার তার বাড়িতে এসে নগদ ৫০ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের বালা ও একটি স্বর্ণের আংটি নিয়ে যায়। এছাড়া ১৭ জুন স্ত্রী ফোন করে জানান, টাকা ও স্বর্ণ নিয়ে যাওয়ার পাশাপাশি তিনি আর সংসার করবেন না এবং তার গর্ভের সন্তান নষ্ট করে ফেলেছেন। পরে খোঁজখবর নিয়ে নাজমুল হাসান জানতে পারেন, তার স্ত্রীর ১৪ সপ্তাহের গর্ভের সন্তান নষ্ট করা হয়েছে। এ ঘটনায় থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা দায়ের করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X