বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

অভয়নগরের ২ কোটি ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক সমিতর দুই আদালতে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম

অভয়নগরে দোয়েল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সহ-সভাপতির বিরুদ্ধে ২ কোটি ৪২ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সমবায় সমিতির সাবেক ক্যাশিয়ার জাফরপুর গ্রামের শফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য অভয়নগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন, জাফরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ও দোয়েল বহুমুখী সমবায় সমিতির সভাপতি শেখ খসরু পারভেজ এবং একই গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে ও সমিতির সহ-সভাপতি শেখ সাহাদুল্লা।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালে শফিকুল ইসলামকে সমিতির ক্যাশিয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই সুযোগে আসামিরা সমিতির ৪৮৬ জন সদস্যের কাছ থেকে ডিপিএস ও সঞ্চয়ের নামে মোট ২ কোটি ৪২ লাখ ২৪ হাজার ৪৮৬ টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেন। বিষয়টি জানাজানি হলে আসামিদের পক্ষ থেকে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তারা টাকা পরিশোধ করেননি। সদস্যরা তাদের জমাকৃত টাকা ফেরত না পেয়ে তাকে দায়ী করে বিভিন্নভাবে চাপ ও অপমান করছেন। গত ২২ মে তিনি সমিতির কার্যালয়ে গিয়ে আসামিদের কাছে গ্রাহকদের টাকা ফেরত চাইলে আসামিরা তাকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X