মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অ্যাটর্নি জেনারেল

রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক

ঢাকা অফিস
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৪:০৫ পিএম
অ্যাটর্নি জেনারেল

ঢাকার মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলায় দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এই মামলার রায়কে রাষ্ট্রপক্ষ দেশের বিচারিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই বহুল আলোচিত রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ শাস্তি হিসেবে দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন। দণ্ডের পাশাপাশি মূল আসামি সোহেলকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আইন অনুযায়ী, এই জরিমানার অর্থ ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকারীরা পাবেন। এছাড়া আসামিরা ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ভিকটিমের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের পর রাষ্ট্রের আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থা সমন্বিতভাবে কাজ করেছে, যার ফলে দ্রুত বিচার সম্পন্ন করা সম্ভব হয়েছে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, অল্প সময়ের মধ্যে বিচার শেষ হওয়া প্রমাণ করে যে রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আশা প্রকাশ করেন, এই রায় সমাজে অপরাধ প্রবণতা কমাতে এবং অপরাধীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X