সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ফেনসিডিলের মামলায় দুইজনের যাবজ্জীবন ও একজনের দুই বছরের সাজা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০২:১৭ পিএম

ফেনসিডিলের মামলায় শার্শার দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অপর এক আসামিকে দুই বছরের সাজা দিয়েছেন যশোরের একটি আদালত। আজ রোববার (২৪ মে) বিশেষ দায়রা জজ ও জেলা ও দায়রা জজ এসএম নূরুল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শার্শার পাঁচভুলট গ্রামের দক্ষিণপাড়ার আজিবার বদ্দির ছেলে সাজু বদ্দি, হযরত আলীর ছেলে আলামিন এবং খোরশেদ আলমের ছেলে মেহেদী হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আনিসুর রহমান পলাশ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর শার্শার পাঁচভুলট বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জ গ্রামের অভয়বাসগামী কাঁচা রাস্তার ওপর অবস্থান নেন। গভীর রাতে মাঠের দিক থেকে তিনজনকে আসতে দেখে বিজিবি।

এ সময় ধাওয়া করে মেহেদী ও সাজুকে আটক করা হয় এবং অপর আসামি আলামিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। আটক দুইজনের কাছে থাকা ব্যাগ ও ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচভুলট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোফাজ্জেল হোসেন বাদী হয়ে আটক দুইজনসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল থানায় মামলা করেন।

পরে মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন অর রশিদ তিনজনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২০ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামি সাজু বদ্দি ও আলামিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিলের ৩(খ) ক্রমিকে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অন্যদিকে আসামি মেহেদী হাসানের বিরুদ্ধে ১৯(১) এর ৩(ক) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। সাজাপ্রাপ্ত তিনজনই জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X