সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে আইনজীবী সমর কান্তির মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স ও স্মরণসভা অনুষ্ঠিত

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৫:২৬ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬, ০৫:২৭ পিএম
যশোরে আইনজীবী সমর কান্তির মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স ও স্মরণসভা অনুষ্ঠিত

যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য সমর কান্তি মল্লিক মণ্ডলের মৃত্যুতে জেলা ও দায়রা জজ আদালতে শনিবার (২৩ মে) ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন। দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমর কান্তি মল্লিক মণ্ডলের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়।

আইনজীবী সমিতির এক নম্বর ভবনে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এএইচএম সৈয়দ সাবেরুল হক সাবু।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ও সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি এম ইদ্রিস আলী, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, সাবেক সভাপতি দেবাশীষ দাস, রফিকুল ইসলাম রফিক, মাহমুদা খানম, নুর আলম পান্না, গৌর চন্দ্র মণ্ডল প্রমুখ। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর।

সভাশেষে পরলোকগত সমর কান্তি মল্লিক মণ্ডলের রূহের শান্তি কামনা করে গীতা পাঠ করেন আরতি রানী ঘোষ। স্মরণসভায় বক্তারা সমর কান্তি মল্লিক মণ্ডলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সমর কান্তি মল্লিক মণ্ডল অভয়নগর উপজেলার আড়পাড়া গ্রামের মৃত গৌরপদ মণ্ডলের ছেলে। তিনি যশোর শহরের বেজপাড়ায় বসবাস করতেন। সমর কান্তি মল্লিক মণ্ডল ১৯৯৪ সালের ৩ সেপ্টেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে যোগদান করেন। তিনি শুক্রবার সন্ধ্যায় কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X