সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সেনা সদস্যর তিন বছরের কারাদণ্ড

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৯:৩১ পিএম
আপডেট : ১৮ মে ২০২৬, ১১:১১ পিএম
ছবি-সংগৃহীত

প্রতারণার মাধ্যমে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলামকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। একই মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম নড়াইলের লোহাগড়া উপজেলার রাহুপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। তিনি বর্তমানে কারাগারে আটক আছেন।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর শহরের পুরাতন কসবা বিবি রোড এলাকার ইকরামুজ্জামান সেনাবাহিনীর চাকরির সুবাদে কুয়েতে মিশনে যান। সেখানে অবস্থানকালে তার সঙ্গে রফিকুল ইসলাম ও সাক্ষী মনির হোসেন, নাসির উদ্দিন এবং মইনুল হোসেনের পরিচয় হয়। ইকরামুজ্জামান কুয়েতে কর্মরত বাংলাদেশি সেনা সদস্যদের বেতনের টাকা উত্তোলন করে তার স্ত্রীর ব্যাংক হিসাবে পাঠাতেন। পরে তার স্ত্রী বিকাশ ও ব্যাংকের মাধ্যমে ওই টাকা সংশ্লিষ্ট পরিবারের কাছে পৌঁছে দিতেন। একইভাবে রফিকুল ইসলামও বিভিন্ন সেনা সদস্যের বেতনের টাকা দেশে পাঠাতেন। পরবর্তীতে তিনি পরিচিত সেনা সদস্যদের বেতনের টাকা ইকরামুজ্জামানের মাধ্যমে পাঠাতে শুরু করেন। একপর্যায়ে ইকরামুজ্জামানের স্ত্রী অসুস্থ হয়ে পড়লে দেশে টাকা পাঠাতে সমস্যা দেখা দেয়। তখন রফিকুল ইসলাম তার ছেলে মেহেদী হাসান সাকিবের ব্যাংক হিসাবে টাকা পাঠানোর পরামর্শ দেন। সরল বিশ্বাসে ইকরামুজ্জামান মেহেদীর ব্যাংক হিসাবে ২৪ লাখ টাকা পাঠান। অভিযোগ রয়েছে, ওই টাকা সেনা সদস্যদের পরিবারের কাছে না পৌঁছে আত্মসাৎ করা হয়। বিষয়টি কুয়েতে জানাজানি হলে ইকরামুজ্জামানসহ ১৩ জনকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে তিনি রফিকুল ইসলাম ও তার পরিবারের কাছে টাকা ফেরত চাইলে তারা টালবাহানা করতে থাকেন। পরে টাকা আদায়ে ব্যর্থ হয়ে ২০২২ সালের নভেম্বর মাসে রফিকুল ইসলাম, তার স্ত্রী ও ছেলেকে আসামি করে আদালতে মামলা করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X