সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে আইনজীবীর বাড়িতে হামলা, ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক শামীমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৯:২৯ পিএম
আপডেট : ১৮ মে ২০২৬, ১১:১০ পিএম
ছবি-সংগৃহীত

চাঁদার টাকা না দেওয়ায় আইনজীবীর ছেলে আরিক জাহান সময়কে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগে এশিয়ান টিভির সাংবাদিক হাসিবুর রহমান শামীমসহ পাঁচজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার আহত আরিকের পিতা ও যশোর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুক্তাদিরুল হক বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। অন্য আসামিরা হলেন শহরতলীর বিরামপুর ভাটাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে শিমুল ও জুয়েল, মোশারফ হোসেনের ছেলে মুছা এবং শিমুলের ছেলে ফয়সাল।

মামলার অভিযোগে জানা গেছে, গত ৬ মে আসামি শামীম অ্যাডভোকেট মুক্তাদিরুল হকের চেম্বারে গিয়ে একটি সিআর মামলা দায়েরের জন্য যোগাযোগ করেন। এ সময় ১০ হাজার টাকায় মামলাটি পরিচালনার মৌখিক চুক্তি হয়। শামীম এক হাজার টাকা দিয়ে বাকি টাকা পরে পরিশোধ করবেন বলে জানান। পরে তিনি টাকা না দিয়ে টালবাহানা করতে থাকেন। এ নিয়ে বিরোধের জেরে গত ১৪ মে পুরাতন জজকোর্টের গেটে শামীম ও তার সহযোগীরা আইনজীবীকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় অ্যাডভোকেট মুক্তাদিরুল হক কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই জেরে গত ১৭ মে রাতে শামীমের নেতৃত্বে অন্য আসামিরা আইনজীবীর বিরামপুরের বাড়িতে হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় আইনজীবীর ছেলে আরিক জাহান সময় ঘর থেকে বের হলে আসামিরা তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা খুনের হুমকি দিয়ে চলে যায়। পরে আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আদালতে এ মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে সাংবাদিক শামীমের দাবি, এটা শ্রেফ তাদের পারিবারিক বিষয়। ষড়যন্ত্রমুলক ভাবে তাকে ফাঁসানো হয়েছে। এছাড়া ঘটনার সময় তিনি তার অফিসে ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X