সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ধার করা টাকা পরিশোধ না করায় পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৯:২৬ পিএম
আপডেট : ১৮ মে ২০২৬, ১১:১০ পিএম
ছবি-সংগৃহীত

দুই লাখ টাকা ধার নিয়ে পরিশোধ না করায় কেশবপুর পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী নুর আহম্মেদের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে ও সাবেক জনপ্রতিনিধি এস এম ইবাদত সিদ্দিক বিপুল বাদী হয়ে এ মামলা করেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহম্মেদ ইমন অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। আসামি নুর আহম্মেদ সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের মাঠপাড়া এলাকার মৃত শুক চান মোড়লের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা পৌরসভায় কর্মরত রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালে কেশবপুর পৌরসভার জনপ্রতিনিধি থাকাকালে এস এম ইবাদত সিদ্দিক বিপুলের সঙ্গে নুর আহম্মেদের পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিক প্রয়োজনে নুর আহম্মেদ তার কাছে দুই লাখ টাকা ধার চান। ২০২৪ সালের ২৪ জুলাই পৌরসভা কার্যালয়ে এসে ইবাদত সিদ্দিকের কাছ থেকে ওই টাকা গ্রহণ করেন নুর আহম্মেদ। তিন মাসের মধ্যে টাকা পরিশোধের কথা থাকলেও তিনি তা ফেরত দেননি।

গত ২ মে কেশবপুর পৌরসভার সামনে নুর আহম্মেদের সঙ্গে দেখা হলে ইবাদত সিদ্দিক টাকা ফেরত চান। অভিযোগ রয়েছে, এ সময় নুর আহম্মেদ টাকা দেবেন না বলে জানিয়ে তাকে হুমকি দেন। পরে টাকা আদায়ে ব্যর্থ হয়ে আদালতে মামলা দায়ের করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X