সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ফেনসিডিলের মামলায় ট্রাকচালকসহ তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড

কাগজ সংবাদ
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম
যশোরে ফেনসিডিলের মামলায় ট্রাকচালকসহ তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড

ফেনসিডিলের মামলায় ট্রাকচালকসহ তিন মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। বৃহস্পতিবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, ঝিকরগাছার নাভারন গ্রামের জাওলাপাড়ার মৃত সিরাজ মিয়ার ছেলে কামরুজ্জামান, জামাল উদ্দিনের ছেলে ইমামুল হোসেন এবং মণিরামপুরের রোহিতা গ্রামের শেখপাড়ার আব্দুল মান্নানের ছেলে ট্রাকচালক সোহাগ পারভেজ পাপ্পু।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ৮ নভেম্বর রাতে ঝিকরগাছা থানা পুলিশ ঝিকরগাছা বাজারের যশোর-বেনাপোল সড়কে অবস্থান নেয়। রাত পৌনে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট-২২-৩৭৮১ নম্বরের একটি ট্রাক থামানো হয়। এ সময় ট্রাকে থাকা দুইজন কৌশলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিকরগাছা থানার এএসআই ইকরামুল হক বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ মো. আবু সুফিয়ান।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি সোহাগ পারভেজ পাপ্পুর বিরুদ্ধে ৩৬(১) ধারার সারণির ১৪(গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড এবং ৩৮ ধারায় আরও ২ বছর কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।সাজাপ্রাপ্ত তিনজনই বর্তমানে জামিনে মুক্ত থেকে পলাতক রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X