সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিল ফের পেছাল ৬ মাস

ঢাকা অফিস
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পিএম
সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিল ফের পেছাল ৬ মাস

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে আবারও ব্যর্থ হয়েছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি। দীর্ঘ ১৩ বছরেও মামলার চার্জশিট না হওয়ায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন আদালত।

এ প্রেক্ষাপটে হাইকোর্ট টাস্কফোর্স কমিটিকে “শেষবারের মতো” আরও ছয় মাস সময় দিয়েছেন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য।

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান। শুনানিতে বলা হয়, টাস্কফোর্স কমিটি আংশিক অগ্রগতির প্রতিবেদন দাখিল করলেও পূর্ণাঙ্গ তদন্ত শেষ হয়নি।

পরে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য আরও ছয় মাস সময় চান। রিটকারী পক্ষ তিন মাস সময়ের আবেদন জানালেও আদালত শেষ পর্যন্ত ছয় মাসের সময় মঞ্জুর করেন।

এদিন আলোচিত এ মামলায় ১৩ বছরেও চার্জশিট দিতে না পারায় তা বেদনাদায়ক বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

এর আগে গত বছরের ২৩ অক্টোবর সাংবাদিক দম্পতি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে টাস্কফোর্স কমিটিকে ছয় মাসের সময় দিয়েছিলেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ। তখন আদালত বলেছিলেন, শেষবারের মতো সময় দেওয়া হলো। এই ছয় মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। কিন্তু সে সময়ও প্রতিবেদন দিতে ব্যর্থ হয় কমিটি।

২০২৪ সালের অক্টোবরে হাইকোর্টের নির্দেশে এ মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। কমিটিতে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার নিচে নয়-পুলিশ, সিআইডি ও র‌্যাবের একজন করে প্রতিনিধি রাখা হয়েছিল।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় দুর্বৃত্তরা সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে হত্যা করে। এ ঘটনায় ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো বিচারপ্রক্রিয়া শুরু হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X