সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
যশোরে আইনমন্ত্রী আসাদুজ্জামান

রাজনৈতিক প্রভাবে ক্ষতিগ্রস্ত সুপ্রিম কোর্ট

শিমুল ভূইয়া
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম
যশোরে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান ¦ ছবি: গ্রামের কাগজ

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, দেশে বিচার বিভাগ স্বাধীন হলেও সুপ্রিম কোর্ট তার নিজস্ব স্বকীয়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, বিগত সরকারের সময় বিচার বিভাগের একটি অংশ রাজনৈতিক প্রভাবের অধীনে চলে গিয়েছিল, যা জনগণের আস্থাকে দুর্বল করেছে। শুক্রবার যশোর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর।

আইনমন্ত্রী জানান, বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন এবং জুলাই সনদ আইন। তিনি বলেন, এসব আইন সংসদে উপস্থাপনের আগে যথাযথ যাচাই-বাছাই করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনোভাবেই অনৈতিক বা পক্ষপাতদুষ্ট বিচার ব্যবস্থা মেনে নেবে না। আমরা বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে চাই এবং বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বন্ধে কাজ করছি,বলেন তিনি।

মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের কিছু অংশ নিয়েও বিতর্ক আছে। তিনি জানান, বিএনপি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী এসব বিষয় সমাধানের উদ্যোগ নেবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিভাজনের রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, যা থেকে সবাইকে সরে আসতে হবে। “১৯৭১ কিংবা সাম্প্রতিক ইস্যু নিয়ে বিভক্তি নয়, বরং জাতীয় ঐক্য জরুরি,যোগ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে তিনি দাবি করেন, দেশে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা বর্তমানে অনেক কমে এসেছে। সরকার জনকল্যাণে কাজ করছে এবং এই অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

যশোরের বিচার ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী যশোর কোর্টকে পুনরায় সক্রিয় ও কার্যকর করতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিচার বিভাগের বাজেট বাড়ানোর কথাও জানান তিনি, যাতে আইনজীবীদের কল্যাণ নিশ্চিত করা যায়।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বিশ্বজুড়ে চলমান জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্যরা। সভায় বক্তারা বিচার বিভাগের স্বাধীনতা জোরদার এবং আইনজীবীদের সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

এরআগে আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন আইনমন্ত্রী আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। এছাড়া তিনি ঐতিহাসিক জেলা জজ ও দায়রা জজ পরিত্যক্ত ভবন পরিদর্শন করেন। একই সাথে সংস্কারে আশ্বাস দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X