সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইন্টারনেট টাওয়ার প্রতারণা মামলায় মহিউদ্দিন জনির ৩ দিনের রিমান্ড

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি-সংগৃহীত

ইন্টারনেট টাওয়ার স্থাপনের নামে প্রতারণা চক্রের সদস্য শেখ মহিউদ্দিন জনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন যশোরের একটি আদালত। সোমবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। মহিউদ্দিন জনি খুলনা বয়রা ক্রসরোড এলাকার শেখ মোয়াজ্জেম হোসেনের ছেলে।

মামলার অভিযোগে জানা যায়, মাগুরা সদরের কাটাখালি বাজার এলাকার কাঠ ব্যবসায়ী হারুন অর রশীদ একটি ভবন নির্মাণ করছিলেন। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর কয়েকজন ব্যক্তি তার কাছে এসে ‘লায়ন ইন্টারনেট টাওয়ার’ স্থাপনের প্রস্তাব দেয়। তারা প্রতি মাসে ২০ হাজার টাকা ভাড়া এবং ২০ লাখ টাকা জামানত দেওয়ার আশ্বাস দেয়। পাশাপাশি ৫০ লাখ টাকার হাউজ লোন পাইয়ে দেওয়ার প্রলোভনও দেখানো হয়।

প্রস্তাবে রাজি হয়ে হারুন অর রশীদ যশোর শহরের কাজীপাড়ায় অবস্থিত তাদের কথিত অফিসে যান এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এরপর ব্যাংক ঋণের প্রক্রিয়ার কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে মোট প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। একপর্যায়ে আরও টাকা দেওয়ার কথা বলে তাকে একটি চায়ের দোকানে বসিয়ে রেখে মূল আসামি জাহিদ পালিয়ে যায়। পরে অফিসে গিয়ে সেটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় ২০২৫ সালের ১১ মার্চ কোতয়ালি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। প্রথমে থানা পুলিশ এবং পরে সিআইডি মামলার তদন্তভার গ্রহণ করে। তদন্তকালে প্রতারণার সঙ্গে মহিউদ্দিন জনির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এরপর গত ১৬ এপ্রিল রাতে সিআইডি পুলিশ থানা পুলিশের সহযোগিতায় সাতক্ষীরা থেকে মহিউদ্দিন জনিকে আটক করে। পরদিন সিআইডির পরিদর্শক তুষার কুমার মন্ডল আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X