সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে বিচারকের বিরুদ্ধে মামলার আবেদন আইনগত ত্রুটিতে খারিজ

শিমুল ভুইয়া
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১১:১০ পিএম
জেলা ও দায়রা জজ আদালত ভবনের ফাইল ছবি

যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রাশেদুর রহমানের বিরুদ্ধে আইন বহির্ভূত বিভিন্ন আদেশ, আইনজীবীদের সাথে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আপিল মামলার আবেদন করা হয়েছে। সোমবার শহরের কাজীপাড়ার আব্দুল আজিজ সড়কের বাসিন্দা মৃত মুন্সী আব্দুল আলীমের ছেলে শরিফুল আলম বাদী হয়ে এ আপিল আবেদন করেন। সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম মাহমুদা খাতুন সকালে মামলার আবেদন গ্রহণ করলেও বিকেলে তা খারিজ করে দেন। বিষয়টি নিশ্চিত করেন, জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আল-আমিন। এদিকে, মামলার আবেদনের পর আদালত চত্বর থেকে বাইরে আসলে অন্য মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, যশোর জেলা আইনজীবী সমিতি গত ৪ মার্চ সাধারণ সভা করে আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে। যা এখনো চলমান। তবে, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে বিচারিক কার্যক্রম সচল রেখেছেন বিচারক রাশেদুর রহমান। মামলার বাদী শরিফুল আলমের একটি মামলা তার আদালতে বিচারাধীন ছিল। আইনজীবীদের আদালত বর্জনের কারণে গত ৩০ মার্চ শরিফুল আলম সশরীরে আদালতে উপস্থিত হয়ে মামলায় সময়ের আবেদন জমা দেন। এদিন বিচারক রাশেদুর রহমান মামলার বাদীর সময়ের আবেদন নামঞ্জুর করে বাদীর বক্তব্য একতরফাভাবে গ্রহণ করেন। বিচারক বিবাদীর অনুপস্থিতি উল্লেখ করে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে যুক্তিতর্কের দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে নিম্ন আদালতের কার্যক্রমে কোনো আইনগত ভুল বা ক্ষমতার অপব্যবহারের বিষয়ে রিভিশন মামলা করতে হবে। কিন্তু বাদী করেছেন সরাসরি মামলার আবেদন। যা আইনগত ত্রুটি। রিভিশন মামলা হলো কোনো নিম্ন আদালতের রায় বা আদেশে অসন্তুষ্ট হয়ে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনাকে প্রাধান্য দেয়া। ফলে এ পেক্ষাপটে রিভিশন আবেদন করতে হবে।

এদিকে, এদিন পুলিশ অন্য মামলায় বাদী শরিফুল আলমকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন। তিনি জানিয়েছেন, অর্থ ঋণ আদালতের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় শরিফুল আলমকে আটক করা হয়েছে। আদালতের নির্দেশে ওই মামলায় তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X