সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মারপিট ও ভ্রূণ হত্যার অভিযোগে স্বামী-সতীনসহ তিনজনের বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৬ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম
প্রতীকী ছবি

যশোরে যৌতুকের দাবিতে নির্যাতন ও ভ্রূণ নষ্টের অভিযোগে স্বামী, তার আরেক স্ত্রী (সতীন) ও এক সহযোগীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের নওয়াব আলীর মেয়ে শারমিন আফরোজ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন শহরতলীর খোলাডাঙ্গা ধর্মতলা এলাকার ইমতিয়াজ খান মুন্না, তার ষষ্ঠ স্ত্রী সামিয়া সুলতানা রোকসানা এবং সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত বিলায়েত খানের ছেলে ইমরান খান।

অভিযোগে জানা গেছে, ভালোবেসে চলতি বছরের ১২ মার্চ শারমিন আফরোজকে বিয়ে করেন ইমতিয়াজ খান মুন্না। বিয়ের পর শারমিন জানতে পারেন, মুন্না এর আগে একাধিক বিয়ে করেছেন। পরদিন ১৩ মার্চ মুন্না তার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন।

যৌতুক দিতে অস্বীকৃতি জানালে শারমিনকে মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে অন্তঃসত্ত্বা শারমিনের রক্তক্ষরণ হয়ে গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।

পরে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ভুক্তভোগী শারমিন আফরোজ কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X