সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মারামারি মামলায় নারিকেলবাড়িয়ার ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১১:০১ পিএম
প্রতীকী ছবি

বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া গ্রামের একটি মারামারি মামলায় ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৫ জনকে খালাস দেওয়া হয়েছে। রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন, নারিকেলবাড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে উজ্জ্বল হোসেন ও টুটুল হোসেন, সাদেক আলী ও তার ছেলে সাগর হোসেন, শামীম হোসেন এবং মৃত মালেক মোল্যার ছেলে জমির উদ্দিন।

মামলার অভিযোগে জানা যায়, আসামি সাদেক আলী ও সাহেব আলীর কাছ থেকে জমি ক্রয় করে ভোগদখল করছিলেন প্রতিবেশী মনিরুজ্জামান। এ জমি নিয়ে আসামিদের সঙ্গে পরবর্তীতে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জের ধরে ২০২২ সালের ২২ মে জমিতে আমিন এনে সীমানা নির্ধারণের কাজ চলাকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় আসামিরা আসাদুজ্জামান সরদারকে মারপিট করে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করতে গেলে জুলেখা খাতুন, মকবুল সরদার ও এজাহার সরদারকেও মারপিট করে আহত করা হয়।

এ ঘটনায় আসাদুজ্জামানের ভাই মনিরুজ্জামান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই রাজ কিশোর পাল।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক উজ্জ্বল হোসেনকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেন। শামীম হোসেনকে দেড় বছর সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জমির উদ্দিন, সাগর হোসেন, টুটুল হোসেন ও সাদেক আলীকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত উজ্জ্বল হোসেন ও শামীম হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন। বাকি চারজন আপিলের শর্তে জামিনে মুক্তি পেয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X