সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শোকজ থেকে অব্যাহতি পেলেন বিএনপির সাবিরা সুলতানা মুন্নী

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম
শোকজ থেকে অব্যাহতি পেলেন বিএনপির সাবিরা সুলতানা মুন্নী

যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী সশরীরে আদালতে হাজির হয়ে পৃথক দুটি কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন।

অভিযোগ দুটির জবাবের শুনানি শেষে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল তাকে অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন। শুনানি শেষে বিষয়টি নিশ্চিত করেন সাবিরা সুলতানা মুন্নীর আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস।

এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবিরা সুলতানা মুন্নী বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তা অসত্য প্রমাণিত হয়েছে। সেসব অভিযোগ থেকে আমি অব্যাহতি পেয়েছি। আমি ন্যায়বিচার পেয়েছি।”

এ সময় জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ অহেতুক বিএনপির প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে, যার কোনো ভিত্তি নেই। বিষয়টি আমরা আদালতে উপস্থাপন করেছি। আদালত তা আমলে নিয়ে আমাদের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদের দায়ের করা পৃথক দুটি অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল সাবিরা সুলতানা মুন্নীকে পৃথক দুটি শোকজ নোটিশ প্রদান করেন। অভিযোগে মুন্নীর বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের ওপর মারধর এবং রঙিন ব্যানার ও ফেস্টুন সাঁটানোর অভিযোগ আনা হয়।

এসব অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সশরীরে আদালতে হাজির হয়ে সাবিরা সুলতানা মুন্নী জবাব দেন। জবাব সন্তোষজনক হওয়ায় আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X