সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ভ্রূণ হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর ও শাশুড়িসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:১১ এএম
যশোরে ভ্রূণ হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর ও শাশুড়িসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

ভ্রূণ হত্যার অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ সাতজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মান্নান খানের মেয়ে শাম্মী আক্তার মীম বাদী হয়ে এ মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, বাঘারপাড়া উপজেলার আগড়া গ্রামের আজগর আলী ও তার স্ত্রী আছিয়া বেগম, তাদের ছেলে সাজ্জাদ হোসেন, মেয়ে রিতু ও নাজনীন, রাহুল হোসেনের স্ত্রী মিতু এবং আজগর আলীর জামাই আজিম উদ্দিন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৫ সালের ৭ এপ্রিল আসামি সাজ্জাদ হোসেন পারিবারিকভাবে শাম্মী আক্তার মীমকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন মীমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।

নানা নির্যাতন সহ্য করেও তিনি স্বামীর সংসারে বসবাস করে আসছিলেন। এ সময় মীম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শ্বশুরবাড়ির লোকজন এতে চরমভাবে ক্ষিপ্ত হয়। তারা গর্ভের সন্তান নষ্ট করার জন্য মীমের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকে।

এতে তিনি রাজি না হওয়ায় গত ৭ জুলাই সন্ধ্যায় আসামিরা দুধের সঙ্গে সন্তান নষ্টের ওষুধ মিশিয়ে তাকে খাওয়ান বলে অভিযোগ করা হয়েছে।

ওই রাতেই মীম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের কাছে যেতে চাইলে আসামিরা তাকে জোরপূর্বক বাড়িতে আটকে রাখে। পরদিন চিকিৎসকের কাছে গেলে আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষায় দেখা যায়, তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। পরিকল্পিতভাবে গর্ভের সন্তান হত্যার অভিযোগে শাম্মী আক্তার মীম আদালতে এ মামলা দায়ের করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X