সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রেমের ফাঁদে ফেলে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:২৭ এএম

এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইফাত খান রুমকি (২৬) নামে এক যুবতীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার যশোরে আমলী আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী শাফকাত আল ইসলাম মামলাটি করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। আসামি ইফাত খান রুমকি যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার কাদের মমিনুল হক খানের মেয়ে। অপরদিকে ভুক্তভোগী শাফকাত আল ইসলাম সদর উপজেলার ফরিদপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

মামলায় শাফকাত আল ইসলাম উল্লেখ করেছেন, তিনি এবং রুমকি পুলিশ লাইন কদমতলা এলাকায় পাশাপাশি বাড়িতে ভাড়া থাকতেন। সেই সুবাদে রুমকির সাথে তার পরিচয় ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে রুমকি তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন এবং তারা বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন। এরই মধ্যে রুমকির পিতা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য গত বছরের ১৪ মার্চ তার কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। এরপর বিশেষ প্রয়োজনে একই বছরের ২৪ জুন তার কাছ থেকে আরো দেড় লাখ টাকা ধার নেন রুমকি।

এ সময় রুমকি ৩ মাসের মধ্যে ধার নেওয়া সাড়ে ৩ লাখ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন। কিন্তু ৩ মাস পার হয়ে গেলেও ধারের টাকা পরিশোধ না করে টালবাহনা করতে থাকেন রুমকি। এক পর্যায়ে টাকা ফেরত দিতে অস্বীকার করেন। শাফকাত আল ইসলামের অভিযোগ, রুমকি তাকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X