সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চানখারপুল হত্যাকাণ্ডের রায় ২৬ জানুয়ারি

ঢাকা অফিস
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম
চানখারপুল হত্যাকাণ্ডের রায় ২৬ জানুয়ারি

চানখারপুলে জুলাই অভ্যুত্থানে ছয়জন নিহত হওয়ার মামলার রায় আজ (২০ জানুয়ারি) ঘোষণা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার নতুন দিন নির্ধারণ করেছেন ২৬ জানুয়ারি।

প্রসিকিউশন জানিয়েছে, রায় এখনও প্রস্তুত নয়, তাই তা পিছিয়ে দেওয়া হয়েছে।

২০২৪ সালের আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় ছিল। জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলার এটি দ্বিতীয় রায়, তবে সময় পিছিয়ে যাওয়ায় এখন ২৬ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তা অভিযুক্ত। প্রসিকিউশন আশা করছে, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তবে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, পুলিশ সদস্যরা সরকারি আদেশ পালন করতে বাধ্য ছিলেন।

এর মধ্যে শীর্ষ চার পুলিশ কর্মকর্তা পলাতক আছেন, এবং চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগপত্রে বলা হয়েছে, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন। পুলিশ সদস্যরা চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি চালায়। অভিযোগপত্রে ১৯টি ভিডিও ফুটেজ এবং ২৬ জন প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবারের সদস্যদের সাক্ষ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া, জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (১৯ জানুয়ারি) ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্যপ্রদানের পর তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্টদের সুষ্ঠু বিচার দাবি করেন।

অপরদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে নারায়ণগঞ্জে ১০ জন নিহত হওয়ার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার (১৯ জানুয়ারি) সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X