রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
প্লট দুর্নীতি মামলা:

শেখ হাসিনা ও ববিসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

ঢাকা অফিস
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
শেখ হাসিনা ও ববিসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিকসহ মোট ১৮ জনের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২ ফেব্রুয়ারি।

রোববার (১৮ জানুয়ারি) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের বিচারক রবিউল আলম রায়ের দিন নির্ধারণ করেন।

দুদকের পক্ষে আইনজীবী হাফিজুর রহমান আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করে বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি সব আসামির সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেন।

অন্যদিকে, কারাগারে থাকা মামলার একমাত্র আসামি খুরশীদ আলমের পক্ষে তার আইনজীবী দাবি করেন, দুদক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। এ কারণে খুরশীদ আলমকে খালাস দেওয়ার আবেদন জানান তিনি।

এ মামলার বাকি ১৭ জন আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থন কিংবা আইনজীবীর মাধ্যমে যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেননি।

এই মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন— গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলাম, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন ও সামসুদ্দীন আহমদ চৌধুরী, তন্ময় দাস, সাবেক সহকারী পরিচালক ফারিয়া সুলতানা ও মাজহারুল ইসলাম, এবং সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরই ধারাবাহিকতায় রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে ২০২৫ সালের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছয়টি মামলা দায়ের করে।

এর মধ্যে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলার রায় ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। চার মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পাঁচ বছর করে, বোন শেখ রেহানা সাত বছর এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক দুই বছরের কারাদণ্ড পেয়েছেন।

ববি ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে চলমান এই মামলায় মোট ২৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গত ১৩ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়। একই দিনে আসামি খুরশীদ আলম আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X