সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জুলাই অভ্যুত্থনে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেননি পলক, দাবি আইনজীবীর

ঢাকা অফিস
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম
জুনায়েদ আহমেদ পলক

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানির পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আইনজীবী লিটন আহমেদ জানিয়েছেন, জুলাই অভ্যুত্থনের সময় তার ক্লায়েন্ট ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশ দেননি। বরং আন্দোলনকারীদের প্রতি তিনি সংবেদনশীল ছিলেন।

লিটন আহমেদ বলেন, পলকের পক্ষে আমরা অভিযোগ গঠনের বিষয়ে একটি আবেদন দিয়েছি এবং তার ডিসচার্জ প্রার্থনা করেছি। তবে পর্যাপ্ত সময় পায়নি। আমাদের পূর্বেও ট্রাইব্যুনালে বলা হয়েছিল, এটি হাইলি টেকনিক্যাল মামলা। আমরা মাত্র ২০ দিনের মতো সময় পেয়েছি।

তিনি আরও উল্লেখ করেন, জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ৯৭টি মামলা রয়েছে এবং তিনি ৮৯ দিন রিমান্ডে ছিলেন। এ অবস্থায় আমাদের যুক্তি উপস্থাপনের সময় খুবই সীমিত ছিল। জুলাই-আগস্টের সময়ে ইন্টারনেট সংক্রান্ত অভিযোগের বিষয়ে আমরা স্পষ্ট করেছি, পলক কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশ দেননি। ইন্টারনেট কখনোই সম্পূর্ণ বন্ধ ছিল না; শুধুমাত্র গুজব প্রতিরোধে সীমিতকরণ করা হয়েছিল।

আইনজীবীর বক্তব্যে বলা হয়, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ইন্টারনেট সংক্রান্ত প্রতিটি ইস্যুর ক্ষেত্রে পলকের ব্যাখ্যা রয়েছে। প্রসিকিউশন যা দাখিল করেছে, তার ভিত্তিতেই আমরা বলেছি যে অভিযোগ গঠনের কোনো প্রমাণ নেই। তাই আমরা তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছি।

এক প্রশ্নের উত্তরে লিটন আহমেদ বলেন, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমার ক্লায়েন্টের হাতে ছিল না। তাই উনি কোনো ধরনের ইন্টারনেট বন্ধের নির্দেশনা দিতে পারেননি। বরং আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের প্রতি সবসময় সংবেদনশীল থেকেছেন এবং পরিস্থিতি সমাধানের চেষ্টা করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X