সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

'ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে'

কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের বক্তব্য শুনলেন পলক
ঢাকা অফিস
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
আদালত প্রাঙ্গনে জুনাইদ আহমেদ পলক।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

এই মামলায় অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন। অপর আসামি জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আটক আছেন। রোববার (১১ জানুয়ারি) তাকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির করা হয়।

শুনানিকালে প্রসিকিউশন ট্রাইব্যুনালের বিচারকের সামনে গণমাধ্যমে দেওয়া জুনাইদ আহমেদ পলকের আলোচিত বক্তব্য—“ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে”—শোনান। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের সেই বক্তব্য শোনেন পলক নিজেই। পাশাপাশি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ সংক্রান্ত বিষয়ে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও পলকের মধ্যকার কথোপকথনের বিবরণও পড়ে শোনানো হয়।

অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর জানান, সাবমেরিন কেবল কাটা পড়া কিংবা বিটিসিএল ভবনে অগ্নিকাণ্ডের অজুহাতে ইন্টারনেট বন্ধের দায় ছাত্র-জনতার ওপর চাপানো হলেও প্রকৃতপক্ষে তা হয়েছিল তৎকালীন সরকারের সরাসরি নির্দেশে। প্রসিকিউশনের দাবি, সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ডের নীলনকশা প্রণয়ন করেছিলেন।

এ মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৫ জানুয়ারি আসামিপক্ষের শুনানির দিন ধার্য করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X