সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
পূর্বাচল প্লট বরাদ্দ দুর্নীতি

আদালতে হাজির হননি হাসিনা-টিউলিপ, কারাগারে খুরশীদ আলম

ঢাকা অফিস
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:১২ পিএম
শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ মোট ১৭ জন আসামি আদালতে হাজির না হওয়ায় আত্মপক্ষ শুনানি হয়নি।

তবে, এ মামলায় আত্মসমর্পণের পর কারাগারে থাকা রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ বিচারক রবিউল আলমের আদালতে মামলার আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। কারাগার থেকে খুরশীদ আলমকে আদালতে হাজির করা হলেও বাকি ১৭ আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ শুনানিতে অংশ নিতে পারেননি।

আদালত আগামী ১৩ জানুয়ারি মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন।

এদিকে একই আদালতে শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা আরেকটি দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশেদুল ইসলাম সাক্ষ্য দেন। সাক্ষ্য অসমাপ্ত থাকায় আগামী ১৩ জানুয়ারি অবশিষ্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা এবং তার সন্তানদের বিরুদ্ধে পৃথকভাবে মোট ছয়টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে শেখ হাসিনা পরিবারের কয়েকটি মামলার বিচার শেষে ইতোমধ্যে সাজার রায় ঘোষণা করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হওয়া সত্ত্বেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X