সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে আলমগীর হোসেন হত্যা মামলায় আটক দুইজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম
যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় জামাইসহ দুইজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর

যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় আটক দুইজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (০৭ জানুয়ারি) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আটক আসামিরা হলেন, যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা অ্যাডভোকেট জুলফিকার আলী জুলুর ছেলে এবং নিহত আলমগীর হোসেনের জামাই বাসেদ আলী পরশ ও একই এলাকার মৃত মতিন দারোগার ছেলে আসাবুল ইসলাম সাগর।

অভিযোগ সূত্রে জানা গেছে, আসামি বাসেদ আলী পরশ নিহত আলমগীর হোসেনের জামাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। পরশের স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। একপর্যায়ে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে সামাজিকভাবে সেই বিরোধ মীমাংসা করা হয়। এছাড়া নিহত আলমগীর হোসেনের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধও ছিল পরশের। প্রায় এক মাস আগে পরশের স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। এরপর থেকেই পরশ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, আসামি আসাবুল ইসলাম সাগর ২০২৪ সালের ৫ আগস্ট নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। জাহাঙ্গীর হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ওই হামলার সময় নিহত আলমগীর হোসেন বাধা দিলে সাগর তার ওপর ক্ষিপ্ত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে সাগর বিভিন্নভাবে আলমগীর হোসেনকে হুমকি-ধামকি দিতে থাকে। এমনকি ফেসবুক মেসেঞ্জারে হুমকিমূলক বার্তাও পাঠানো হয়। অভিযোগে আরও বলা হয়, সাগর ও পরশের যোগসাজশে ভাড়াটে খুনি দিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় বাসেদ আলী পরশ ও আসাবুল ইসলাম সাগরসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আটক দুই আসামির রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X