সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:২৯ এএম
যশোরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড

যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আলাদা অভিযান চালিয়ে ৬ মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শহরের গরীবশাহ মাজার এলকায় অভিযান চালিয়ে রহিম হাওলাদার, ছিন্টু আলী, রুমন শেখ ও সোহানকে আটক করে। আটক রহিম, রুমন ও সোহানের কাছ থেকে ৫০ গ্রাম করে ও ছিটুর কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার কর হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক রেজওয়ান সরদার আটক আব্দুর রহিমকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত রহিম বেনাপোলের পুটখালির মৃত আজেদ হাওলাদারের ছেলে। বিচারক আসিফ উদ্দীন আটক রুমন শেখকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রুমন শেষে শহরের পুরাতনকসবা কাজীপাড়ার রবিউল ইসলামের ছেলে। বিচারক মাকামে মাহমুদা মীম আটক সোহানকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সোহান পুরাতনকসবা কাজীপাড়ার শহিদুল ইসলামের ছেলে। বিচারক সোহাইব হাসান অকন্দ আটক ছিটু আলীকে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানার আদেশ দিয়েছে।

সাজাপ্রাপ্ত ছিটু আলী শহরের পুলিশ লাইন টালিখোলার মধু মিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অপর একটি দল শহরের বারান্দীপাড়া বৌবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় রুবেলকে আটক ও তার কাছ থেকে ১শ’গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাঈমুর রহমান নাঈম আটক রুবেলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রুবেল বৌবাজার এলাকার মৃত গফ্ফার শেখের ছেলে।

এ ছাড়া বিকেলে শহরতলীর কিসমত নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে শাহীন মোল্যাকে আটক ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশীষ কুমার দাস আটক শাহীন মোল্যাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৯শ’ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শাহীন মোল্যা কিসমত নওয়াপাড়ার মৃত মফিজুল মোল্যার ছেলে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X